শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

প্রতিষ্ঠান প্রধানকে জোর করে পদত্যাগপত্র গ্রহণ করানো নিন্দনীয়

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির এক সভায় বিধি বহির্ভূতভাবে প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষার্থী ও বহিরাগতদের দিয়ে জোর করে পদত্যাগপত্র গ্রহণ করা সত্যিই দুঃখজনক ও নিন্দনীয় উল্লেখ করা হয়।

আজ শনিবার বিকেল ৩টায় রাজধানীর পল্টনে আজাদ সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যক্ষ মোঃ মাইনুদ্দিনের সভাপতিত্বে মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিধি বহির্ভূতভাবে প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষার্থী ও বহিরাগতদের দিয়ে জোর করে পদত্যাগপত্র গ্রহণ করা সত্যিই দুঃখজনক বলে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, ‘অপ্রত্যাশিত এসব ঘটনার নিন্দা ও ক্ষোভ জানানোর ভাষা আমাদের নেই, অনতিবিলম্বে এ অপ্রত্যাশিত ঘটনা বন্ধ করতে হব এবং অরাজক এই অবস্থা চলতে দেয়া যাবে না।’

অনুষ্ঠানে দেশব্যাপী প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম প্রতিষ্ঠান প্রধানগনের বিরুদ্ধে যে জুলুম চলছে এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্বারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিষ্ঠান প্রধানগনের প্রতি জুলুম ও অসম্মানের প্রতিবাদে আগামী ১২ অক্টোবর শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনা সভায় এই সময় উপস্থিত ছিলেন ড. একে. এম. মাহবুবুর রহমান অধ্যক্ষ বদিউল আলম সরকার, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মোঃ নুরুল্লাহ, অধ্যক্ষ ড. নজরুল ইসলাম মারুফ, ড. মোঃ হানিফ খান, অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান, অধ্যক্ষ মোঃ মতলব হোসেন, অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন, অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, ড. এ এইচ এম শহীদুল ইসলাম, অধ্যক্ষ ড. আলমাশ আলী খাঁন প্রমুখ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ না দিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

চীনের সঙ্গে ভবিষ্যতে সাংস্কৃতিক যোগাযোগ বাড়বে: ফারুকী

নিহত ৫ ফিলিস্তিনি সাংবাদিককে ‘জঙ্গি’ দাবি ইসরায়েলের

চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড : ডিবি

একুশের চেতনা ‘ফ্যাসিজমের’ উত্থান রুখে দেবে : রিজভী

ষড়যন্ত্রে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না : প্রধান উপদেষ্টা

নীলফামারীতে সাত দিনেও দেখা মেলেনি সূর্যের, বিপর্যস্ত জনজীবন

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

৪২ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ইঞ্জিনমাস্টার হুমায়ুনের

আচরণবিধি ভঙ্গের দায়ে চট্টগ্রামে এক প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা