সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বরিশালে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বেতাগীর সৈয়দা জুয়েলী

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৯, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বরিশাল বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন বরগুনার বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সৈয়দা জুয়েলী আকতার মনিকা।

আজ সোমবার (১৯ জানুয়ারি) তিনি ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজে (টিটিসি) জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগের সেরা শ্রেণি শিক্ষকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শ্রেণি শিক্ষক ক্যাটাগরিতে বিজয়ী সৈয়দা জুয়েলী আকতার ইডেন মহিলা কলেজ থেকে গণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৩ সালে তিনি বরগুনার বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষাদানে যুক্ত রয়েছেন।

গত বুধবার বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বরিশাল বিভাগের সব জেলার বিজয়ী শ্রেণি শিক্ষকেরা অংশ নেন। প্রতিযোগিতায় বিষয়ভিত্তিক জ্ঞান, শিক্ষাগত ও একাডেমিক অর্জন, প্রাতিষ্ঠানিক মনোভাব, মূল্যায়ন পারদর্শিতাসহ মোট ১২টি গুণাবলী বিবেচনায় নিয়ে সৈয়দা জুয়েলী আকতারকে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। তার এ অর্জনে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট মহল তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এ প্রসঙ্গে সৈয়দা জুয়েলী আকতার বলেন, একজন শিক্ষকের অর্জিত সাফল্যের স্বীকৃতি তার কর্মযজ্ঞকে আরও গতিশীল করে। এর সুফল শুধু প্রতিষ্ঠান নয়, দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখে। জাতীয় শিক্ষা সপ্তাহের মতো উদ্যোগকে আমি অত্যন্ত ইতিবাচক ও গতিশীল উদ্যোগ বলে মনে করি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইসরাইল সফর করেছেন কিন্ত মোসাদের সদস্য নন!

ইসরাইল সফর করেছেন কিন্ত মোসাদের সদস্য নন!

জাতীয় ঐকমত্য কমিশন কোনো চাপে নেই : কমিশনের প্রধান আলী রীয়াজ

লাকী আখান্দের অপ্রকাশিত গান নিয়ে এলেন বাপ্পা

নাসুমকে চড়: হাথুরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাপনকে লিগ্যাল নোটিশ

মিরপুরে রাসায়নিকের গুদামে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১৬

জয় বাংলা ম্যারাথন : রাত ৩টা থেকে হাতিরঝিলে যান চলাচল বন্ধ

হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন প্রতিহত করা যাবে না: সালাহউদ্দিন আহমদ

সীমান্তে বিএসএফ’র সিসি ক্যামেরা স্থাপন, বিজিবি’র প্রতিবাদ

পিআর পদ্ধতিতে ঝুলন্ত পার্লামেন্ট হলে স্থিতিশীলতা বিনষ্ট হবে: সালাহউদ্দিন আহমেদ

বাংলাদেশ নিয়ে গুজব, ভারতের টিভি নিষিদ্ধে আইনি নোটিশ