রবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

প্রাকৃতিক সম্পদের ম্যাপ করা হবে: সাবের হোসেন চৌধুরী

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, আগামী ১ বছরের মধ্যে সমগ্র বাংলাদেশের জলাভূমিসহ প্রাকৃতিক সম্পদের ম্যাপ করা হবে।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ বন অধিদপ্তরের কার্যালয়ে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, জলাভূমি আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু নিয়ন্ত্রণ, বন্যা নিয়ন্ত্রণ এবং জীবিকা নির্বাহের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার জলাভূমি রক্ষার জন্য বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

এ সময় জীববৈচিত্র্য সংরক্ষণে মন্ত্রণালয়ে এ সংশ্লিষ্ট আলাদা উইং এর প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন পরিবেশমন্ত্রী। এছাড়া বন অধিদপ্তরকে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে জলাভূমি সংরক্ষণে কর্মশালা আয়োজনের নির্দেশ দেন।

পরিবেশ সংরক্ষণে আন্ত:মন্ত্রণালয় সমন্বয়ের ওপর গুরুত্বারোপও করে এছাড়া প্রাকৃতিক সম্পদের সঠিক মূল্য জিডিপিতে সংযোজিত করার প্রয়োজনীয়তার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আমীর হোসাইন চৌধুরী।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সাভারে ৫ ছাত্র হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩১

আগামী তিনদিন যতক্ষণ শিথিল থাকবে কারফিউ

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৭২৭

সাবেক প্রতিমন্ত্রী শহীদুজ্জামান গ্রেপ্তার

নরসিংদীতে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, অভিযোগ নাহিদের

বিরোধী দল পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে : প্রধানমন্ত্রী

বিরোধী দল পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে : প্রধানমন্ত্রী

অমর্ত্য সেন স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন: জামায়াত আমির

নিউইয়র্ক পুলিশের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা তদন্ত হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী