মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

হত্যার পর পোড়ানো হয় কলেজছাত্র লিটনের মরদেহ, ৭ জনের যাবজ্জীবন

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৬:৫৩ অপরাহ্ণ


জামালপুর প্রতিনিধি :

জামালপুরের তুলশীপুরে কলেজছাত্র লিটন হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাস এবং দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে জামালপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এহসানুল হক এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- রামদেব বাড়ী গ্রামের মজিবর রহমান (পলাতক), মিজান, সোহেল, সুমন, লাভলু, হেলাল উদ্দিন ও মো. মিজান।

মামলার বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র এবং মামলার বিবাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ও অ্যাডভোকেট জামিল হাসান তাপস।

নির্মল কান্তি জানান, কলেজছাত্র লিটন জামালপুর সদর উপজেলার রামদেববাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে। ২০১৬ সালের ১৩ জানুয়ারি রাতে চাচার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। ১৪ জানুয়ারি বিকেল ৩টার দিকে গোপীনাথপুরে লিটনের মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় তার বাবা আব্দুস সামাদ বাদী হয়ে জামালপুর সদর থানায় হত্যা মামলা করেন।

নির্মল কান্তি আরও জানান, তথ্য উপাত্ত থেকে জানা যায়- স্থানীয় একটি সমিতির টাকা লেনদেন নিয়ে শত্রুতার জের ধরে লিটনকে জবাই করে হত্যার পর আংশিক পুড়িয়ে ফেলেন আসামিরা। মামলায় বাদীসহ মোট ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ভোট দেওয়ার জন্য কোটি কোটি মানুষ মুখিয়ে আছে : ওবায়দুল কাদের

জাবিতে অবরুদ্ধ উপাচার্য, মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী-পুলিশ

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

পারিশ্রমিকের টাকা চাওয়ায় হত্যা: ২ আসামির ফাঁসি-যাবজ্জীবন

গণতন্ত্রের যাত্রা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া

‘ফ্যাসিবাদের দোসররা দেশে-বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে’

নাভালনির রহস্যজনক মৃত্যু, পুতিনকে দায়ী করলেন বাইডেন

ইরান যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমন কেন্দ্রের প্রধানের পদত্যাগ

প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে আইএমও

পদত্যাগ করলেন কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্য