Saturday , 21 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

আইআরজিসির ফিলিস্তিন শাখার প্রধানকে হত্যার দাবি ইসরাইলের

প্রতিবেদক
Newsdesk
June 21, 2025 2:06 pm

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের বিপ্লবী গার্ডের বিদেশি শাখার একজন সিনিয়র কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যার দাবি করেছে ইসরাইল।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ইরানের কুম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়ে সাঈদ ইজাদিকে হত্যা করা হয়।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এর আগে জানানো হয়েছিল, তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) দক্ষিণে অবস্থিত কুম শহরে একটি অ্যাপার্টমেন্টে ইসরাইলি বিমান হামলায় ১৬ বছর বয়সি এক কিশোর নিহত হয়েছে।

তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, ওই কিশোর ও ইজাদি একই হামলায় নিহত হয়েছেন কিনা। ইজাদির মৃত্যুর ঘোষণা দিয়ে প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, ইজাদি ৭ অক্টোবরের হত্যাযজ্ঞের আগে হামাসকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করেছিলেন।

তিনি আরও বলেন, তার (ইজাদি) হত্যাকাণ্ড ইসরাইলি গোয়েন্দা ও বিমান বাহিনীর জন্য একটি বিশাল সাফল্য, নিহত ও অপহৃতদের জন্য ন্যায়বিচার। ইসরাইলের লম্বা হাত তার সব শত্রুর কাছে পৌঁছে যাবে।

এর আগে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের কোম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় এক কিশোর নিহত ও দুজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলের বিমান হামলায় ১৬ বছর বয়সি এক কিশোর নিহত হয়েছে। এছাড়া হামলায় আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই হামলার লক্ষ্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

সর্বশেষ - রাজনীতি