Sunday , 24 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে একমত বাংলাদেশ-পাকিস্তান: পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
August 24, 2025 6:49 pm

নিজস্ব প্রতিবেদক :

পাকিস্তানের সঙ্গে বিগত ৫৪ বছরের অমীমাংসিত বিষয় একদিনে সমাধান হবে না- এমন মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, তবে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে উভয় দেশ একমত হয়েছে। আমরা আলোচনার মাধ্যমে সমস্যাগুলো পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাই।

রোববার (২৪ আগস্ট) ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা নিশ্চয়ই প্রত্যাশা করেন না যে, ৫৪ বছরের সমস্যা আজকের এক দিনের মিটিংয়ে… যে মিটিংটা গত ১২ থেকে ১৩ বছর পর, তা-ও আবার হিনা রব্বানির দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন, দ্বি-পাক্ষিক সফর ছিল না… এখানে বসে আমরা এক ঘণ্টায় সমাধান করে ফেলতে পারব- এটা নিশ্চয়ই কেউ আশা করবেন না। আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি।

তিনি বলেন, আমি আপনাদের এটুকু নিশ্চয়তা দিতে পারি, একটি বিষয়ে শুধু কথা হয়েছে যেটাকে খানিকটা অগ্রগতি হিসেবে ধরে নিতে পারেন। আমরা তিনটি বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছি। দুই পক্ষ একটি বিষয় ঠিক করেছি, এটা আমাদের সমাধান করতে হবে, সেটি হলো দ্বিপাক্ষিক সম্পর্কে যাতে খুব স্মুথলি এগোতে পারে। সেজন্য এগুলো পেছনে ফেলতে হবে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই পক্ষ এ বিষয়ে সম্মত হয়েছে। আমরা এ নিয়ে কথা বলব এবং চেষ্টা করব, এই ইস্যুগুলো যেন আগামীতে বা কোনো এক পর্যায়ে সমাধান করা যায়। আমরা এটা নিয়ে আলাদা করে এমনভাবে কথা বলব, যাতে করে এই জিনিসগুলোকে পেছনে ফেলতে পারি।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশ ও পা‌কিস্তান এক‌টি চু‌ক্তি এবং ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

একমাত্র যে চুক্তিটি সই হয়েছে সেটি হলো- দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি। আর যেসব বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলো হচ্ছে- দুই দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার (বাসস ও এপিপিসি) মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের (আইএসএসআই) সহযোগিতা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ঢাকার খালগুলো দখল ও দূষণমুক্ত করতে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন

বাকস্বাধীনতা খর্ব করে নজরদারিভিত্তিক রাষ্ট্র বানিয়েছিল আওয়ামী লীগ

সেন্টমার্টিন আক্রান্ত হলে ছেড়ে দেব না: সেতুমন্ত্রী

সুনামগঞ্জে ২০ লাখ মানুষ পানিবন্দি, আশ্রয়কেন্দ্রে বাড়ছে বন্যার্তদের সংখ্যা

টেনিস থেকে অবসরের ঘোষণা রজার ফেদেরারের

টেনিস থেকে অবসরের ঘোষণা রজার ফেদেরারের

‘ইফার ডিজি হুমকি দিচ্ছেন- রুকন না হলে চাকরি থাকবে না’

আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন

ঢাবি ছাত্রীকে হেনস্তা: আসামি মোস্তফার জামিন

সাবেক এমপি নুরুন্নবীর স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে মাঠে নামানো হচ্ছে মোবাইল কোর্ট