Saturday , 27 July 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কোটা সংস্কার আন্দোলনে বিএনপি-জামায়াত অস্ত্র নিয়ে মাঠে নামে: কাদের

প্রতিবেদক
Newsdesk
July 27, 2024 1:46 pm

নিজস্ব প্রতিবেদক :

নিজেদের ব্যর্থতা ঢাকতে রাজনৈতিক মতলবে বিএনপি-জামায়াত শিক্ষার্থীদের আন্দোলনে ভর করেছে,অস্ত্র নিয়ে মাঠে নেমেছে এমন অভিযোগ তুললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৭ জুলাই) সকালে আগুনে ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তারা আন্দোলনে অগ্নিসন্ত্রাস করেছে, অস্ত্র নিয়ে মাঠে নেমেছে।

সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেল নেই, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেই। তাতে যানজট বেড়েছে, মানুষ কষ্ট পাচ্ছে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন করা হয়েছে। এটি সাধারণ ছাত্রছাত্রীর কাজ নয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ সময় জানান, সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা কবে নাগাদ চালু হবে তা এখন বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু করা হবে।

ওবায়দুল কাদের বলেন, কোটা আন্দোলনের ওপর ভর করে যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সহিংসতার শিকার মেট্রোরেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বুধবার শপথ নিচ্ছে না জাতীয় পার্টি

নারায়ণগঞ্জ সাত খুনের আসামিদের রায় কার্যকরের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

পুলিশ হয়ে গুমের শিকার বাবাকে খুঁজতে চায় সন্তান

পুলিশ হয়ে গুমের শিকার বাবাকে খুঁজতে চায় সন্তান

রাজধানীতে নিত্যপণ্যের বাজারে আগুন

চাঁদাবাজি নয়, ভাঙারি দোকান দখল নিয়েই সোহাগকে হত্যা: প্রাথমিক তদন্তে পুলিশ

আগের মতো আর পাতানো নির্বাচন হবে না: সিইসি

কক্সবাজারে অসাধু রেঞ্জ ও বিট কর্মকর্তার যোগসাজশে দখল হচ্ছে বনভূমি

শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় গুলশানের দোয়া মাহফিলে তারেক রহমান

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে ওএসডি