Thursday , 22 September 2022 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চ্যাম্পিয়ন মেয়েদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী, দেবেন ঘরও

প্রতিবেদক
Newsdesk
September 22, 2022 6:39 am
চ্যাম্পিয়ন মেয়েদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী, দেবেন ঘরও

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবলারদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া যাদের ঘর দরকার, তাদের নতুন ঘরও বানিয়ে দেবেন তিনি।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাফজয়ী নারী ফুটবলারদের সবার ঘরের অবস্থা পরিদর্শন করে তা জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যাদের ঘর দরকার, তাদের নতুন ঘর বানিয়ে দেবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ অধিবেশন থেকে ফিরে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের অর্থ পুরস্কারও দেবেন তিনি।

এর আগে বুধবার প্রধানমন্ত্রী বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার পরিবারের জন্য ঘর করে দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

১৯ সেপ্টেম্বর নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতে বাংলাদেশ। স্মরণীয় এ জয়ে শামসুন্নাহার করেন একটি গোল। আর দুটি গোল করেন কৃষ্ণা রানী সরকার।

পরে বুধবারে দুপুরে দেশে ফেরেন নারী ফুটবলাররা। বুধবার তাদের সংবর্ধনা দেওয়া হয়।

সর্বশেষ - জেলার খবর