রবিবার , ৩ এপ্রিল ২০২২ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

টিপ পরা ছবি দিয়ে শিক্ষামন্ত্রীর প্রতিবাদ

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ৩, ২০২২ ৭:৩৬ অপরাহ্ণ
টিপ পরা ছবি দিয়ে শিক্ষামন্ত্রীর প্রতিবাদ

‘টিপ পরা’ নিয়ে রাজধানীতে এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে পুলিশের ইউনিফর্মধারী এক ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে অফলাইনের পাশাপাশি প্রতিবাদের ঝড় চলছে অনলাইনেও।

সোশ্যাল মিডিয়ায় নারীরা জানাচ্ছেন প্রতিবাদ। নিজেদের টিপ পরা ছবি শেয়ার করছেন তারা। এবার সেই তালিকায় যুক্ত হলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার রাত সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক ওয়ালে টিপ পরিহিত সাতটি ছবি পোস্ট করেন শিক্ষামন্ত্রী। ক্যাপশনে লেখেন ‘আমি মানুষ, আমি মুসলমান, আমি বাঙালি, আমি নারী’।

শিক্ষিকাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানিয়েছে নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে। তারা বলে, স্বাধীনতার ৫২ বছর পরে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রে এ ঘটনা বিশেষভাবে উদ্বেগজনক। আমরা মনে করি, এ ধরনের ঘটনা বাংলার আবহমান কালের জাতি ধর্ম, বর্ণ গোত্র নির্বিশেষে মানুষের সাংস্কৃতিক অধিকার ও নারীর সাজ এবং পোশাকের অধিকারকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস।

অন্যদিকে টিপ পরায় নারীকে ইভটিজিং করার প্রতিবাদ সংসদেও হয়। এ নিয়ে জোরালো প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সদস্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তিনি অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার দাবি তুলেছেন। তিনি প্রশ্ন রাখেন, ‘বাংলাদেশের কোন সংবিধানে, কোন আইনে লেখা আছে যে একজন নারী টিপ পরতে পারবে না। এখানে হিন্দু-মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এমনকি সে বিবাহিত না বিধবা সেটা বিষয় নয়…’

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা কাটেনি

গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস

এবার ম্যারাডোনার বিরুদ্ধেই গুরুতর অভিযোগ দুই চিকিৎসকের

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটে জাফর ইমাম সিকদারকে ভাইস চেয়ারম্যান মনোনীত করে এ্যাডহক কমিটি গঠন

বিএনপির ভবিষ্যৎ শুধু অন্ধকার: ওবায়দুল কাদের

৫ দফা দাবিতে সড়ক অবরোধ ইডেন কলেজ শিক্ষার্থীদের

শাবির ভিসি অপসারণে শিক্ষার্থীদের দাবি রাষ্ট্রপতিকে জানাবেন শিক্ষামন্ত্রী

শাবির ভিসি অপসারণে শিক্ষার্থীদের দাবি রাষ্ট্রপতিকে জানাবেন শিক্ষামন্ত্রী

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান

২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৪ কোটি ডলার