সোমবার , ১৮ জুলাই ২০২২ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

তানিয়ার সঙ্গে ডিভোর্স, দ্বিতীয় বিয়ে এস আই টুটুলের

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৮, ২০২২ ২:২৭ অপরাহ্ণ
তানিয়ার সঙ্গে ডিভোর্স, দ্বিতীয় বিয়ে এস আই টুটুলের

প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে ডিভোর্স হয়েছে সংগীতশিল্পী এস আই টুটুলর। বিচ্ছেদের ১ বছরের মাথায় যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়ার সঙ্গে ঘর বাঁধলেন এই গায়ক।

বিষয়টি নিশ্চিত করেছেন টুটুল নিজেই। সম্প্রতি যুক্তরাষ্ট্রে টুটুল ও সোনিয়ার আকদ হয়েছে, বর্তমানে সেখানেই বসবাস করছেন তারা।

বিয়ে প্রসঙ্গে টুটুল বলেন, “নিউইয়র্কে কনসার্টসহ নানান কাজেই আমার যাতায়াত। সেখানে আরটিভির ‘বাংলা গায়েন’ রিয়্যালিটি শো থেকেই সোনিয়ার সঙ্গে পরিচয়।

দুইজনই যেহেতু আমরা সিঙ্গেল এবং ম্যাচিউরড তাই বিয়ের সিদ্ধান্ত নিই। ”

তিনি আরো জানান, ৫ বছর তানিয়ার সঙ্গে আলাদা থাকার পর ২০২১ সালে তাদের অফিসিয়াল ডিভোর্স হয়।

শারমিন সিরাজ সোনিয়া বাংলাদেশের একাধিক মিডিয়ায় কাজ করেছেন উপস্থাপিকা হিসেবে। তিনি বেশ কয়েক বছর ধরে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানে উপস্থাপনার পাশাপাশি একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে কাজ করছেন। টুটুলের সঙ্গে এটি তারও দ্বিতীয় বিয়ে।

শারমিন জানান, তিনি ১২ বছর ধরে একা ছিলেন। তিনি নিজেও জীবন সঙ্গী খুঁজছিলেন। তাই টুটুলের প্রস্তাবে রাজি হয়ে বিয়ের সিদ্ধান্ত নেন। মুসলিম রীতিতে তাদের আক্দ সম্পন্ন হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ নেতারা কীভাবে পালিয়েছে তার তদন্ত হচ্ছে : শফিকুল আলম

সরিয়ে দেওয়া হলো ডিবির রেজাউল করিমকে

বাসের ধাক্কায় এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ের মৃত্যু

বিটিভি ভবনে আগুন: বিএনপি নেতা এ্যানি ৭ দিনের রিমান্ডে

লাগেজ থেকে উদ্ধার হওয়া সেই খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

মিয়ানমারের বাস্তুচ্যুত মানুষকে ফেরত পাঠানোই একমাত্র সমাধান: পররাষ্ট্রমন্ত্রী

রেডক্রিসেন্ট’র সাবেক চেয়ারম্যনের সিকিউরিটি সহকারী জামিরুল নিয়োগ বাণিজ্যেই অঢেল সম্পদের মালিক

চট্টগ্রাম নগরীতে ৩৩০ ‘দুষ্কৃতকারীকে’ নিষিদ্ধ ঘোষণা পুলিশের

ঢাকার খালগুলো দখল ও দূষণমুক্ত করতে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন

যুগ্ম সচিব পদে ১৯৬ কর্মকর্তার পদোন্নতি