মঙ্গলবার , ১ নভেম্বর ২০২২ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মতিঝিলে গার্মেন্টস কর্মীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১, ২০২২ ৬:৫৫ পূর্বাহ্ণ

রাজধানীর কমলাপুরের অলিও গার্মেন্টসের কর্মীরা মতিঝিলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তারা বকেয়া বেতন ও চাকরির দাবি জানিয়ে সকাল সাড়ে ৮টার পর থেকেই রাস্তায় অবস্থান নেন। এতে মতিঝিল, আরামবাগসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মতিঝিল বিভাগে অতিরিক্ত উপ কমিশনার এনামুল হক মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত উপকমিশনার বলেন, সকাল থেকে অডিও গার্মেন্টসের কর্মীরা মতিঝিল চত্বর থেকে শুরু করে আরামবাগ মোড় নটরডেমের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে‌। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনামুল হক মিঠু বলেন, ‘আমরা গার্মেন্টসের মালিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। তাদের এখানে আনার ব্যবস্থা করছি। এছাড়া আমরা গার্মেন্টস বিক্ষোভকারী কর্মীদের সঙ্গেও কথা বলছি, আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে।’

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মতিঝিল মডেল হাই স্কুলের সামনে অলিও এই গার্মেন্টসটি কয়েক মাস আগে কর্তৃপক্ষ বন্ধ করে দেন মালিকপক্ষ। তবে তারা নতুন করে উত্তরা চৈতী গার্মেন্টসের পাশে নতুন প্রতিষ্ঠান চালু করেছেন। তারা এই কয়েক মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমেছেন।

কর্মীরা জানান, এই অলিও গার্মেন্টসটি ইনভয় গ্রুপের একটি প্রতিষ্ঠান। তবে মালিকপক্ষের কোনও কর্মকর্তা এসে আশ্বাস দিলে তারা রাস্তা ছেড়ে দেবেন।

এ সময় যানজটে অফিসগামী মানুষরা চরম ভোগান্তির মধ্যে পড়েন। সকালে ৯টার দিকে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা  বলেন, ‘আজকে অফিসে আসার সময় রাজু ভবনের সামনে থেকেই হেঁটে মতিঝিল চত্বরে অফিসে আসতে হয়েছে। মতিঝিলে আন্দোলন চলায় এদিকে গাড়ি আসছে না।’

মতিঝিল শাপলা চত্বর, আরামবাগ, কমলাপুর, ফকিরাপুল মোড়, দৈনিক বাংলা, পল্টন ও কাকরাইল এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, এই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মতিঝিল জনতা ব্যাংকের সামনে থেকে ছাড়া গাড়িগুলো দৈনিক বাংলা মোড় থেকে ফকিরাপুল মোড় হয়ে কাকরাইল দিয়ে বের হচ্ছে।

তীব্র যানজটের বিষয়ে ফকিরাপুলে ট্রাফিক বক্সে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি বলেন, মতিঝিল ও আরামবাগ গার্মেন্টসের কর্মীরা রাস্তা অবরোধ করে রাখায়। যেসব গাড়ি আরামবাগ হয়ে রাজারবাগ দিয়ে বের হয়ে যায়, সেসব গাড়ি দৈনিক বাংলা মোড় থেকে ফকিরাপুল হয়ে বের হচ্ছে। এতে এসব এলাকায় যানজট বেড়ে গেছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত: আসিফ মাহমুদ

নেপালকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা

নেপালকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা

চুরি করে ১১ কোটি নাগরিকের তথ্য বিক্রি

অপরাধীদের হাতে লুটের অস্ত্র, নির্বাচনের নিরাপত্তা ঘিরে বড় শঙ্কা

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গোপালগঞ্জে গুলিবিদ্ধ রমজান, নিহতের সংখ্যা বেড়ে ৫

কক্সবাজারে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

বদলি বাতিল ও চেয়ারম্যান অপসারণে এনবিআর কর্মীদের লাগাতার কর্মসূচি

সাবেক কর কমিশনার রঞ্জিত ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঈদের নামাজের জন্য প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ মাঠ

স্ত্রী ও ভাইসহ ডিবি হারুনের বিরুদ্ধে দুর্নীতির মামলা