Tuesday , 14 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

উত্তর কোরিয়ার সন্দেহজনক স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

প্রতিবেদক
Newsdesk
January 14, 2025 5:09 pm

আন্তর্জাতিক ডেস্ক :

উত্তর কোরিয়া আজ মঙ্গলবার স্বল্পমাত্রার কয়েকটি সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যেসব ক্ষেপণাস্ত্র পূর্ব সাগরে গিয়ে পড়েছে, খবর এএফপি’র।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, তারা কয়েকটা সন্দেহজনক প্রজেক্টাইল চিহ্নিত করেছে। যেসব প্রজেক্টাইল ব্যবহার করে এই স্বল্পমাত্রার ক্ষেপণাত্রগুলো ছোড়া হয়েছে।

স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার প্রাক্কালে জাপানের পররাষ্ট্র মন্ত্রী তাকেশি ইওয়ায়া নিজেদের মধ্যকার সম্পর্ক জোরদার করতে সিউলে দক্ষিণ কোরিয়ার শীর্ষ কর্মকর্তাদের সাথে গতকাল আলোচনায় বসেন।

শত্রু পক্ষের মনোবল ভেঙে দিতে গত সপ্তাহে পিয়ংইয়ং নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। যদিও কোথা থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সে ব্যাপারে উত্তর কোরিয়া কিছু বলেনি। তবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মাধ্যম কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা যায়, এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সময় কিশোরী মেয়ে জু এই-কে নিয়ে কিম সেখানে উপস্থিত ছিলেন।

কিম বলেছেন, শব্দের চেয়ে দ্রুত গতিতে ছুটে চলা এই ক্ষেপণাস্ত্র ১৫০০ কিমি পাড়ি দিয়েছে। যদিও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ১১০০ কিমি পাড়ি দেওয়ার কথা বলেছে। শব্দের চেয়ে ১২ গুণ বেশি গতিতে ছুটে চলা এইসব ক্ষেপণাস্ত্র সমুদ্রে গিয়ে পড়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এসএসসি পরীক্ষার্থীদের ভয়মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, ক্রীড়াঙ্গন বড় উদাহরণ: মির্জা ফখরুল

আমার জীবনে বুবলীর কোনো অস্তিত্ব নেই

প্রশাসনের সাথে সমন্বয় করতে পারছে না সরকার: রিজভী

মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ড: যুব-স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার ৩

বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে নেতৃত্ব দেওয়া যাবে না: বঙ্গবীর কাদের সিদ্দিকী

গাজার প্রধানমন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের

যতদিন খুনি হাসিনার ফাঁসি না দেখছি, ততদিন যেন কেউ নির্বাচনের কথা না বলে: সারজিস আলম

সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দের আদেশ

আন্তর্জাতিক বাণিজ্য মেলা ৩ জানুয়ারি