মঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জাপান ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৬, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ


আন্তর্জাতিক ডেস্ক :

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর সম্প্রতি ইউরোপজুড়ে গাজাবাসী তথা ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়তে শুরু করেছে। সংঘাতের প্রথমদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর অধিকাংশই ইসরাইলকে সমর্থন করলেও ব্যতিক্রম ছিল কয়েকটি পশ্চিমা দেশ। তাদের মধ্যে স্পেন ও আয়ারল্যান্ড অন্যতম। এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল দেশ দুটি। আরেক পশ্চিমা দেশ নরওয়েও এ স্বীকৃতি ঘোষণা করেছে।

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে পূর্ব এশিয়ার দেশ জাপান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া এ বিষয়টি জানিয়েছেন। খবর লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের।

জাপানের রাজধানী টোকিওতে দেশটির ন্যাশনাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত বৈঠকে ইয়োকো কামিকাওয়া বলেন, জাপান মধ্যপ্রাচ্যে চলমান ‘শান্তি প্রক্রিয়ার’ অগ্রগতির ওপর ভিত্তি করে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে। বৈঠকে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘাইতি উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, তার সরকার ফিলিস্তিনে কয়েক দশকব্যাপী ইসরাইলি দখলের বিপরীতে প্রস্তাবিত ‘দ্বিরাষ্ট্রীয় সমাধান’ সমর্থন করে। জাপান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষা বোঝে এবং এই লক্ষ্য অর্জনে চলমান প্রচেষ্টাকে সমর্থন করে।

ইয়োকো কামিকাওয়া আরও বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে আমরা কীভাবে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া যায় তা বিবেচনায় নিয়ে এ সমস্যাটি ব্যাপকভাবে মোকাবিলা করতে চাই।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ৬ জনকে কুপিয়ে জখম

ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে প্রয়োজন জনসম্পৃক্ততা ও সচেতনতা : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাষ্ট্রীয় স্বার্থ বজায় রেখে সব দেশের সাথে সুসম্পর্ক: পররাষ্ট্র উপদেষ্টা

বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, প্রভাব পড়বে না বাংলাদেশে

নির্বাচনে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্য ভোটার উপস্থিতির আহ্বান ইইউয়ের

সাবেক সিইসি নূরুল হুদা দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে

আজিজের ২ ভাইয়ের জালিয়াতি: ইসি-পাসপোর্ট দপ্তরে দুদকের চিঠি

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ

বিএনপি এখন খাদের গভীরে: ওবায়দুল কাদের

আগস্টের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার