Saturday , 13 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

প্রবল তুষারঝড়ে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র, দুই হাজার ফ্লাইট বাতিল

প্রতিবেদক
Newsdesk
January 13, 2024 3:01 pm


আন্তর্জাতিক ডেস্ক

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চল। বৈরী আবহাওয়ার কারণে এখন পর্যন্ত ২ হাজারেরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। সেই সঙ্গে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে— এমন ফ্লাইটের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার ৪ শতাধিক। ফলে চরম বিপাকে পড়েছে অভ্যন্তরীণ রুটের যাত্রীরা।

বাতিল ও বিলম্বিত ফ্লাইটগুলোর ৪০ শতাংশই মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য ইলিনয়সের রাজধানী শিকাগোর বিভিন্ন বিমানবন্দরের। বাকি ৬০ শতাংশ ফ্লাইট দেশটির দক্ষিণাঞ্চলীয় দুই অঙ্গরাজ্য কলোরাডোর রাজধানী ডেনভার এবং উইসকনসিনের মিলওয়াউকি শহরের বিমানবন্দরগুলোর।

প্রবল তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের অনেক নিচে, ফলে সেসব অঞ্চলে বিদ্যুতের চাহিদাও অনেক বেড়ে গেছে। বাড়তি এই চাহিদা মেটাতে গিয়ে হিমসিম খাচ্ছে দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। ইলিনয়স, কলোরাডো, উইসকনসিন, আরাকানসাসসহ মধ্য ও দক্ষিণাঞ্চলী বিভিন্ন রাজ্যের বহু এলাকায় শুক্রবার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, মধ্য ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর অন্তত আড়াই লাখ বাড়ি ও ব্যবসাকেন্দ্র বর্তমানে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এসব বাড়ি ও ব্যবসাকেন্দ্রগুলোর এক তৃতীয়াংশই শিকাগো শহরের।

এদিকে আরাকানসাসের বেশ কিছু অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টিও হয়েছে। অঙ্গরাজ্যটির কিছু কিছু এলাকায় এখনও ঘণ্টায় ৭৪ মাইল বেগে হাওয়া বইছে বলে জানিয়েছে সিএনএন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা শিশু হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের রাম রাজত্ব চলছে ! দেখার কি কেউ নেই?

ধানমন্ডি ৩২ নম্বর: ভবনের বেজমেন্টের পানি সরিয়ে কিছুই মেলেনি

Author of 200 Books: ‘I love Writing’

সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দাখিলের নির্দেশনা চেয়ে রিট

সোহাগ হত্যার তদন্তে জুডিশিয়াল কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট

বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিজিবির নতুন ডিজি আশরাফুজ্জামান সিদ্দিকী

বাম সংগঠন করায় রাতভর ঢাবি শিক্ষার্থীকে হেনস্তা ছাত্রলীগের

‘প্লট দুর্নীতি’: শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে ৬ মামলা বিচারের জন্য প্রস্তুত

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৩৮% নগদ লভ্যাংশ অনুমোদন