সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

তুরস্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৬ জনের

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের দক্ষিণাঞ্চলে রোববার (১ ফেব্রুয়ারি) পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আঙ্কারা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আনতালিয়া শহরের কাছে মহাসড়ক থেকে একটি বাস ছিটকে পড়ে ৯ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আনতালিয়ার প্রাদেশিক গভর্নর হুলুসি সাহিন।

সংবাদ সংস্থা ডিএইচএ জানায়, আনতালিয়া থেকে ইস্পার্তা যাওয়ার পথে মহাসড়কের বুরদুর এলাকায় পৃথক দুর্ঘটনায় সাতজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

প্রাদেশিক গভর্নর জানান, পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগ থেকে আনতালিয়ার উদ্দেশ্যে যাত্রাকালে ৩৪ জন যাত্রী বহনকারী বাসটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। তবে এতে কোনো বিদেশি নাগরিক ছিল কি না, তা তিনি উল্লেখ করেননি।

তিনি আরও বলেন, এটি এমন একটি মোড়, যেখানে দ্রুতগতিতে গাড়ি চালানো উচিত নয়। তবুও মনে হচ্ছে বাসটি সেখানে বেপরোয়া গতিতে চলছিল। বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল ছিল বলেও জানান তিনি।

আনতালিয়া ঘিরে উপকূলীয় অঞ্চলটি একটি জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্র, যেখানে প্রতি বছর বহু বিদেশি পর্যটক ভ্রমণ করেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি রক্ষার আহ্বান সেনাবাহিনীর

দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কখনও পিছপা হবো না: বিজিবি মহাপরিচালক

‘বান্ধবীর সঙ্গে’ আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সহকর্মীকে পিটিয়ে হত্যা

আবরার হত্যা মামলার রায় পেছাল

আবরার হত্যা মামলার রায় পেছাল

বাংলাদেশের রূপান্তরের রূপকার শেখ হাসিনা : ওবায়দুল কাদের

দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে মসৃণ করতে চীনের কাছে আরও সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

আমদানি-রপ্তানিতে ভারসাম্য রাখতে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর নির্দেশ

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের শঙ্কা

‘মুক্তিযুদ্ধ না করে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’