মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের আলোচনা স্থগিত করল ইরান

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ৭, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানি গণমাধ্যম জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক চ্যানেল এবং পরোক্ষ আলোচনা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক যোগাযোগ এবং পরোক্ষ আলোচনা আপাতত বন্ধ রাখা হয়েছে।

ক্রিপ্টো ও আন্তর্জাতিক বিষয়ক সংবাদমাধ্যম ব্লকবিটসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কূটনৈতিক প্রচেষ্টায় একটি বড় ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

এদিকে ট্রাম্প সতর্ক করে বলেছেন, ‘সভ্যতার মৃত্যু আজ রাতেই ঘটতে পারে।’ তিনি আরও হুমকি দিয়ে বলেন, যুদ্ধ বন্ধে কোনো চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে আবারও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

এই মন্তব্যটি এমন এক সময় এলো, যখন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালানোর চেষ্টা করা হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই দেশ।

সর্বশেষ - রাজনীতি