Monday , 18 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ড করলে বিএনপিকে খেসারত দিতে হবে : হানিফ

প্রতিবেদক
Newsdesk
December 18, 2023 6:34 pm

কুষ্টিয়া প্রতিনিধি :
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ড করলে বিএনপিকে খেসারত দিতে হবে।

আজ সোমবার জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ‘কুষ্টিয়ার উন্নয়নে তারুণ্যের প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

হানিফ বলেন, কোন জ্বালাও-পোড়াও করে নির্বাচন বানচাল করা যাবে না। ২০১৩-১৪ সালে বিএনপি আন্দোলনের নামে যে সন্ত্রাসী কর্মকান্ড করেছিল তার খেসারত দিতে হয়েছিল। বিগত দিনের মত এবারও সন্ত্রাসী কর্মকান্ড করলে তাদের দলীয় নেতা কর্মীদের খেসারত দিতে হবে।

‘নির্বাচনের নামে সরকার নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে’ বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ভ্রান্ত রাজনীতির কারণে এখন তারা দিশেহারা। দিশেহারা কোন ব্যক্তি বা গোষ্ঠি কি বলে না বলে সেটি আমলে নেয়ার কিছু নেই। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন। বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে দিশেহারা হয়ে গেছে।

তিনি বলেন, আগামী ৭ জানুয়ারী যথারীতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জনগণের রায় নিয়েই শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠিত হবে। দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত থাকবে। পরে মাহবুব উল আলম হানিফ রেসিডেনশিয়াল মডেল স্কুল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, আমজাদ হোসেন রাজু দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

চোরদের আর নির্বাচিত করবেন না: উপদেষ্টা সাখাওয়াত

ভ্যানে মরদেহের স্তূপ, আত্মগোপনে আরাফাতসহ সেই পুলিশ সদস্যরা

জামায়াত নির্বাচন পেছানোর চেষ্টা করছে: হাফিজ

লতিফ সিদ্দিকী আটক

ঐকমত্যের বাইরে সংস্কারের প্রয়োজন নেই: আমির খসরু

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

ওয়াজের মাধ্যমে জঙ্গিবাদ বাদ ছড়ানো অপরাধ। হলি আর্টিজানে কি হয়েছে?

ওয়াজের মাধ্যমে জঙ্গিবাদ বাদ ছড়ানো অপরাধ। হলি আর্টিজানে কি হয়েছে?

দুর্নীতির অভিযোগে দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশ পেলেই ব্যবস্থা : আইজিপি

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতির তাগিদ ইসির

অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখ, অভিযান চলছে