বুধবার , ২৮ মে ২০২৫ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে: তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
মে ২৮, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘‘নির্বাচন নিয়ে এখন টালবাহানা শুরু হয়েছে। অল্প সংস্কার না বেশি সংস্কার এ নিয়ে টানাপোড়েন চলছে। আগামী জাতীয় নির্বাচন এ বছরের ডিসেম্বরের মধ্যেই হতে হবে।’’

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন অঙ্গসংগঠন আয়োজিত তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘‘জনগণই বিএনপির ক্ষমতার মূল উৎস। ক্ষমতায় না থাকলেও বিএনপি জনগণের উন্নয়নের কথা সবসময় চিন্তা করে।’’

তিনি বলেন, ‘‘বিএনপি নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার কাজ করবে। যেকোনো কর্মসূচি পালনের জন্য দরকার একটি নির্বাচনী সরকার। আর বিএনপি শুরু থেকেই এই নির্বাচনের দাবি জানিয়ে আসছে।’’

তারেক রহমান আরো বলেন, ‘‘আর কথা বলার রাজনীতি নয়, এখন বাস্তবায়ন ও দৃষ্টান্ত স্থাপনের সময়। দেশের বহুল জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে আমাদের আর পিছিয়ে থাকতে হবে না।’’

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় তারুণ্যের সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

৪ দিনে ভারত থেকে এলো ৪১০ মেট্রিক টন চাল

ফের রণক্ষেত্র নিউমার্কেট, ২০ শিক্ষার্থী আহত

ফের রণক্ষেত্র নিউমার্কেট, ২০ শিক্ষার্থী আহত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১৫

সংকটকালে এই বাজেট গণমুখী ও বাস্তবসম্মত : ওবায়দুল কাদের

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ গ্রেপ্তার

বন্যায় পৌনে ৩ হাজার প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত

এলজিইডির প্রধান কার্যালয়ে দুদকের অভিযান, সাংবাদিক প্রবেশে বাধা

ঈদে টানা ১০ দিন ছুটির প্রজ্ঞাপন জারি, বেসরকারি অফিসও বন্ধ

সাবেক আইজিপি বেনজীরের স্ত্রী ও মেয়েদের সম্পত্তিও ক্রোকের নির্দেশ

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে, বিদেশে যাওয়ার সুযোগ নেই : আইনমন্ত্রী