Saturday , 21 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

প্রশাসনের পৃষ্ঠপোষকতায় কোনো দল গঠন সফল হবে না: জাহিদ হোসেন

প্রতিবেদক
Newsdesk
December 21, 2024 9:27 pm

দিনাজপুর প্রতিনিধি :

কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ থেকে কিংস পার্টি করার চেষ্টা করে অতীতেও কেউ যেমন সফল হয়নি, ভবিষ্যতেও হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ শনিবার বিকেলে দিনাজপুরের হিলির বাংলাহিলি পাইলট স্কুল আ্যন্ড কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এই মন্তব্য করেন।

এ সময় জাহিদ হোসেন বলেন, ‘আমরা মনে করি, রাজনৈতিক দল হতেই পারে। রাজনৈতিক দল হবে, মাঠে আসবে, জনগণকে কর্মসূচি দেবে। জনগণের যেই কর্মসূচি ভালো লাগবে, সেটি গ্রহণ করবে। কিন্তু প্রশাসনের পৃষ্ঠপোষকতায় কোনো দল গঠন সফল হবে না।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘যে বন্ধুরা নতুন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন, তাদেরকে অনুরোধ করব, পতিত সৈরাচার ও পলায়নকৃত সৈরাচারদের দোসরদেরকে নিয়ে আমরা দেখছি কিছু কিছু মিটিং করার চেষ্টা করছেন। সেটি করলে দেশের মানুষ ভুল বুঝবে। মানুষের কাছে ভুল বার্তা যাবে।’

তবে নতুন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা যারা করছেন, তাদের জন্য শুভকামনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকে।

 

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ভোটের সময় ১৩ দিন মাঠে সেনাবাহিনী চায় ইসি

নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয়, সংস্কার করে নির্বাচনের পক্ষে হেফাজতে ইসলাম ও ৬ ইসলামি দল

নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড : প্রেস উইং

দাপুটে জয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ৭ উইকেটে জয়

দাপুটে জয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ৭ উইকেটে জয়

আদমদীঘিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

ভিনিসিয়াসের সাথে চুক্তি নবায়নের পরিকল্পনা করছে রিয়াল

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৫ জন দগ্ধ

এনআইডি সংশোধনে অনিয়মের অভিযোগ তদন্তে চট্টগ্রামে নির্বাচন কার্যালয়ে দুদকের অভিযান

৬ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র