Wednesday , 7 January 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বাবা-মায়ের রেখে যাওয়া গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে: আমীর খসরু

প্রতিবেদক
Newsdesk
January 7, 2026 2:44 pm

নিজস্ব প্রতিবেদক : 

বাবা-মায়ের রেখে যাওয়া গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জিয়া পরিষদ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও আপসহীনতার জন্য দেশের মানুষ স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছিল, আজকে যারা বিএনপির বিপক্ষে রাজনীতি করছে অতীতে তারাই স্বৈরাচারদের সাথে আপোষ করেছিল।

খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের প্রত্যেকটি মানুষের জন্য অর্থনৈতিক গণতন্ত্র ফিরে আনতে কাজ করছে বিএনপি। তারেক রহমানের রূপরেখা বাস্তবায়নে সকলে মিলে কাজ করার আহ্বানও জানান বিএনপির শীর্ষ এই নেতা।

একই অনুষ্ঠানে ৩১ দফা সংস্কার প্রস্তাবের ওপর ভিত্তি করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার প্রণীত হবে বলেও জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত