শনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বিএনপির রাজনীতি বেপরোয়া গাড়ির চালকের মতো: কাদের

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

হাতাশা ও নিরাশা থেকে বিএনপির নেতারা এখন অনেক কথাই বলছেন। বেপরোয়া গাড়ির চালকের মতো বেপরোয়া রাজনীতির চালক বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে তার একই বক্তব্যের পুনরাবৃত্তি শুরু করেছে। বিএনপি কোথা থেকে কতোদূর পর্যন্ত ঘুরবে তা আওয়ামী লীগের জানা নেই।

বিএনপির কথার ফুলঝুড়ি অনেক শুনেছেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা একই কথা বারবার বলে জনগণের কাছে নিজেদের খাটো করছে। জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নেই দলটির। বারবার আন্দোলনের ডাক দিয়ে ব্যর্থ হয়েছে বিএনপি।

ওবায়দুল কাদের আরও বলেন, মানুষ জেনে-শুনেই শেখ হাসিনাকে ভোট দিয়েছে। দেশের উন্নয়ন ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে ২৪১ আসনে প্রতিদ্বন্দ্বিতাই হয়নি : টিআইবি

নির্বাচনে পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত : বিজিবি মহাপরিচালক

সেন্টমার্টিন আক্রান্ত হলে ছেড়ে দেব না: সেতুমন্ত্রী

সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি চলছে

অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক: মির্জা ফখরুল

আওতার মধ্যে থাকা সংস্কার ইসি নিজেই করে ফেলবে: সিইসি

হলি আর্টিসান হামলা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

একুশে ফেব্রুয়ারি জঙ্গি হামলা হুমকি নেই : ডিএমপি কমিশনার

২০২৫ সালের মধ্য জাতীয় নির্বাচন দিতে হবে: বিএনপি নেতা দুলু

চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১৫ জনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা