রবিবার , ১১ আগস্ট ২০২৪ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

৯ বছর পর দেশে ফিরলেন সালাহউদ্দিন আহমেদ

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১১, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

দীর্ঘ ৯ বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

রবিবার (১১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এর আগে বেলা ১১টার দিকে সালাহউদ্দিন আহমেদ দিল্লি থেকে রওনা করেন বলে জানা গেছে।

তাকে স্বাগত জানাতে বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও মিসেস সালাউদ্দিন আহমেদসহ অনেক নেতারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ রাজধানী উত্তরা থেকে সালাহউদ্দিন আহমেদ নিখোঁজ হন। ৬২ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।

ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাহউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। সালাহউদ্দিনকে আটকের পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়। সেই মামলায় নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে সালাহউদ্দিন আহমেদ খালাস পান। ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাহউদ্দিন এবং আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। এরপর ওই বছরের ৮ মে সালাহউদ্দিন ভ্রমণ অনুমোদনের জন্য ভারতের আসাম রাজ্যের কাছে আবেদন করেন।

আবেদনে তিনি বলেন, ২০১৫ সাল থেকে তিনি ভারতে আটকে আছেন। দেশটিতে তার বিরুদ্ধে যে অনুপ্রবেশের মামলা হয়েছিল, সেই মামলায় আদালত তাকে খালাস দিয়েছেন। ওই আবেদনে সালাহউদ্দিন আরো উল্লেখ করেন, ২০১৬ সালের ১১ জুলাই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। ভারতে থাকার কারণে তিনি নিজের পাসপোর্ট নবায়নের সুযোগ পাননি। ভ্রমণ অনুমোদন দেয়া হলে তিনি নিজের দেশে ফিরতে চান এবং দেশবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে চান।

তবে দেশে ফিরতে না পারলেও গত এক বছর ধরে ভারত থেকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নিয়মিত ভার্চুয়ালি অংশগ্রহণ করছেন সালাহউদ্দিন আহমেদ। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শিলং থেকে দলের বিভিন্ন সাংগঠনিক কাজও করছেন তিনি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ৬ জনকে কুপিয়ে জখম

খসড়া তালিকা প্রকাশ : দেশে নতুন ভোটার ২৪ লাখ ৩৮ হাজার

কুমিল্লায় সেনা অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক ১

প্রতিকুলতা উতরে সামনে এগোনোর প্রত্যয় সনাতনীদের ।। শক্তি দাশগুপ্তার ওপর হামলা তদন্তে নতুন মোড়

টোল দিয়ে বঙ্গবন্ধু টানেল পার হলেন প্রধানমন্ত্রী

ভারতে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত বেড়ে ১৫

নির্বাচন নিয়ে মার্কিন উপসহকারী মন্ত্রীর বৈঠক আ.লীগ বিএনপি জাতীয় পার্টি নেতার বাহাস

মাউশির নিয়োগ পরীক্ষা বাতিল প্রশ্নফাঁসের ‘গুরু’ শিক্ষা কর্মকর্তা মিল্টন

মাউশির নিয়োগ পরীক্ষা বাতিল প্রশ্নফাঁসের ‘গুরু’ শিক্ষা কর্মকর্তা মিল্টন

জামায়াত নির্বাচন পেছানোর চেষ্টা করছে: হাফিজ

গাজায় অবিলম্বে যুদ্ধ-বিরতির আহ্বান প্রধানমন্ত্রীর