Thursday , 29 May 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্রীড়াঙ্গন
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গাইবান্ধা
  10. চট্রগ্রাম
  11. জাতীয়
  12. জেলার খবর
  13. ঝিনাইদহ
  14. টাঙ্গাইল
  15. ঢাকা

আগামী ২ জুন জাতীয় বাজেট ঘোষণা

প্রতিবেদক
Newsdesk
May 29, 2025 7:11 pm

নিজস্ব প্রতিবেদক :

আগামী ২ জুন (সোমবার) জাতির উদ্দেশে ২০২৫-২৬ অর্থ-বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

পূর্ব রেকর্ড করা বাজেট ভাষণটি ওই দিন বিকাল ৪টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারিত হবে।

জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য সমস্ত বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একই সঙ্গে সম্প্রচার করার অনুরোধ করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, এবারের বাজেট হবে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার বাজেট। সরকারের লক্ষ্য হলো ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসা। যেখানে বাজেটের একটি বড় অংশ শুধু ঋণ ও সুদ পরিশোধেই খরচ হয়।

সরকার আগামী অর্থবছরে মোট ব্যয় জিডিপির ১২ দশমিক ৭ শতাংশে সীমাবদ্ধ রাখতে চায়। যা চলতি অর্থবছরের মূল বাজেটে ছিল ১৪ দশমিক ২ শতাংশ। বাজেটের আকার তুলনামূলকভাবে ছোট হলেও, এটি দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধিকে সামনে রেখে তৈরি করা হচ্ছে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া সেতু আংশিক সচল, শুরু হয়েছে যান চলাচল : রাশিয়া

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া সেতু আংশিক সচল, শুরু হয়েছে যান চলাচল : রাশিয়া

রাজশাহীতে ট্রাকচাপায় অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত

অনলাইন জুয়ার অ্যাপস শতভাগ বন্ধ করা হবে: পলক

বাংলাদেশ জটিল রাজনৈতিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে : মির্জা ফখরুল

তিন মাসও যায়নি রাস্তায় রাস্তায় অবরোধ, কেন এই ভয়াবহ হিংসা, প্রশ্ন মির্জা ফখরুলের

কান্না আর আর্তনাদে ভারি চীন-মৈত্রী, কাঁদলেন তারেক রহমানও

শিক্ষাপ্রতিষ্ঠানে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী: জামায়াত আমির

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে: প্রধানমন্ত্রী

গণহত্যার আসামি গ্রেপ্তার না হওয়ায় ট্রাইব্যুনালের ক্ষোভ