বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দেশি-বিদেশি প্রতিবেদন মিলিয়ে জানা যাবে কার্গো ভিলেজে আগুনের কারণ: বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৩০, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুন লাগার বিষয়ে তুরস্কের বিশেষজ্ঞরা তদন্ত করে ফিরে গেছে, তাদের তদন্ত প্রতিবেদনের সঙ্গে সরকারেরটা মিলিয়ে দেখার পর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

তিনি বলেন, বিকল্প উপায়ে স্বাভাবিকভাবেই পণ্য খালাস হচ্ছে। তবে, এসএমই উদ্যোক্তাদের ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে প্রশ্ন করা হলে, তা এড়িয়ে যান বাণিজ্য উপদেষ্টা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা তদন্তে গেলো রোববার ঢাকায় আসে ৮ সদস্যের তুরস্কের বিশেষজ্ঞ দল। তদন্ত শেষ করে আজ সকালেই তারা ফিরে গেছে।

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হওয়া ষষ্ঠ জাতীয় নারী বেসবল প্রতিযোগিতা -২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে গেলে বাণিজ্য উপদেষ্টার কাছে প্রশ্ন ছিলো কার্গো ভিলেজে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সংক্রান্ত প্রতিবেদন নিয়ে।

তখন তিনি জানান, বিকল্প উপায়ে ৯ নম্বর গেট দিয়ে পণ্য খালাস হচ্ছে। তবে, দ্রুত সময়ের মধ্যে পুরো পণ্য খালাস প্রক্রিয়া স্বাভাবিক হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সাংবাদিকদের ওপর অত্যাচার সহ্য করা হবে না: আইনমন্ত্রী

বাজেটে স্বর্ণ চোরাচালান বন্ধে কার্যকর উদ্যোগ নেই: বাজুস

এলপিজির দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি: জ্বালানি উপদেষ্টা

বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান ইউজিসির

পাঁচ সাংবাদিককে তালাবদ্ধ রেখে জেলে পাঠানোর হুমকি, সেই এসিল‌্যান্ড প্রত‌্যাহার

ইভিএম ব্যবহার না করতে সংস্কার কমিশনের সুপারিশ

দেশের স্বার্থে চট্টগ্রাম বন্দর নিয়ে অপপ্রচার না করার আহ্বান নৌ-পরিবহন উপদেষ্টার

কয়েক ঘন্টার ব্যবধানে সিরিয়াতে ইসরাইলের ৬০ বার হামলা: এনজিও

১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’র ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত