Thursday , 26 February 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

প্রতিবেদক
Newsdesk
February 26, 2026 8:57 pm

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রেজাউল করিম বাদশা। তিনি বর্তমানে বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে তার নাম চূড়ান্ত করা হয়। বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বগুড়া (সদর)-৬ আসনের এমপি প্রার্থী হিসেবে জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাইকে বিএনপির গুলশান দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হলো।’

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়লাভ করেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী একটি আসন ছেড়ে দেওয়ার বাধ্যবাধকতা থাকায় তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছিলেন তারেক রহমান। তিনি ভোট পান দুই লাখ ১৬ হাজার ২৮৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবিদুর রহমান পান ৯৭ হাজার ৬২৬ ভোট।

এই আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৫৪ হাজার ৪৩ জন। নির্বাচনে মোট ভোট পড়েছিল ৭১ দশমিক তিন শতাংশ। তারেক রহমানের ছেড়ে দেওয়া এই আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

 

সর্বশেষ - রাজনীতি