বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর লাগে: গভর্নর

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১৭, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতি‌বেদক :

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনতে সাধারণত ৪ থেকে ৫ বছর সময় লাগে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এর চেয়ে কম সময়ে অর্থ ফেরত আনা বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে গভর্নর বলেন, এ বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে। সরকার এ বিষয়ে আন্তরিক।

মামলা থেকে অর্থ ফেরত আসার বিষয়ে কোনো আশাবাদ পাওয়া যাচ্ছে কি না জানতে চাইলে গভর্নর বলেন, বিদেশ থেকে অর্থ আনতে ৪ থেকে ৫ বছর লাগে। এর নিচে হয় না। আমরা খুবই ভাগ্যবান হব, যদি লন্ডন থেকে সাইফুজ্জামান চৌধুরীর মামলার সমাধান হয়ে যায়। কারণ, মামলাটি তারা লড়েইনি। ফলে এমনিতেই তারা মামলাটি হেরে গেছে। সেখানে একটা সুযোগ আছে। সে টাকা কবে আসবে, সেটা আমি বলতে পারব না। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে বা জুন মাস পর্যন্ত সময় লাগতে পারে।

তিনি বলেন, বাকিগুলো আবেদনের ওপর নির্ভর করে। এটি দীর্ঘ প্রক্রিয়া। সেখানে আমাদের কিছু করার নেই। আমাদের ধারণা, সাইফুজ্জামান মামলা লড়েনি বলেই সে এমনিতেই হেরে গেছে।

এস আলম গ্রুপের বিষয়ে জানতে চাইলে গভর্নর বলেন, আমাদের বিরুদ্ধে ওয়াশিংটনে এস আলম আরবিট্রেশন ফাইল মিউটেশন করেছে। চোরের মার বড় গলা। আমরা মামলাটা লড়ব।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭ দশমিক ৫

পিলখানা হত্যাকাণ্ড : ১৭৮ বিডিআর জওয়ানের কারামুক্তিতে বাধা নেই

জাকির হোসেনের সঙ্গে পরিকল্পনাটা বাস্তব হলো না: এআর রহমান

নানা সংকটে বেসরকারি বিশ্ববিদ্যালয় তবুও জমা ১১৪টি নতুন আবেদন

নানা সংকটে বেসরকারি বিশ্ববিদ্যালয় তবুও জমা ১১৪টি নতুন আবেদন

জনগণের সেবা এবং সন্ত্রাস দমন করুন: পুলিশের প্রতি প্রধানমন্ত্রী

প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা

বিদেশি পর্যটকদের জন্য ভিসা সহজ করতে কাজ করবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

গভীর রাতে সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ড

নেত্রকোনায় দুই সাংবাদিককে হুমকি, থানায় জিডি

ভোট দেওয়ার জন্য কোটি কোটি মানুষ মুখিয়ে আছে : ওবায়দুল কাদের