সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

শাজাহান খান ৪ দিনের রিমান্ডে

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৭, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার বাড্ডায় গুলিতে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক শফিউল আলম ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে মিজানুর রহমান (বাদশা) রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা বিসমিল্লাহ হোটেলের পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন রফিকুল ইসলাম। সেখানে গুলিতে আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রফিকুল। এ ঘটনায় ওই বছরের ২৭ সেপ্টেম্বর নিহতের মামা পরিচয়ে লুৎফুর রহমান বাদী হয়ে মামলা করেন।

গত বছরের ৫ সেপ্টেম্বর মধ্যরাতে ধানমন্ডির বাসা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর একাধিক হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আশুরা ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

নির্বাচনের সকল পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি

সাংবাদিককে বাসায় ঢুকে হাতুড়িপেটা, অভিযোগ পুলিশের বিরুদ্ধে

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

অনেক রাজনৈতিক দলের অ্যাজেন্ডায় রাষ্ট্র সংস্কার চিন্তা নেই: ইফতেখারুজ্জামান

ডিসিদের প্রতি প্রধান উপদেষ্টার ১২ নির্দেশনা

কোস্টগার্ডকে আধুনিক করতে উদ্যোগ নিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

শনিরআখড়ায় পুলিশের গুলিতে শিশুসহ আহত ৬

ভারতীয় ভিসা কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর

এনবিআরের বদরুন নাহার ও তার স্বামীর বিরুদ্ধে মামলা