Saturday , 8 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই ভাই নিহত

প্রতিবেদক
Newsdesk
March 8, 2025 3:41 pm

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের খোয়াজপুরে অবৈধ বালু ব্যবসায় নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। এদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এদিকে, এই ঘটনার সময়েই নিহতদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত দুই ভাই হলেন- সাইফুল সরদার ও অলিল সরদার।

শনিবার দুপুরে সদর উপজেলার খোয়াজপুরে এই ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের অবৈধ বালু ব্যবসায় ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মতিনের সঙ্গে সাইফুল সরদারের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার বেলা ১২টার দিকে মতিন ও সাইফুল সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষে বাধে। এসময় সাইফুল সরদার ও তার চাচাতো ভাই অলিল সরদারকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপালে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় আহত হয় আরও অন্তত ৮ জন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। সংঘর্ষের সময়ে বেশ কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাতক চাকমা জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত