শনিবার , ১২ এপ্রিল ২০২৫ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চিকিৎসা নিয়ে দেশে ফিরে মিরপুরে তামিম

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ১২, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক :

মিরপুর শের-ই-বাংলায় হুট করে দেখা মিলল তামিম ইকবালের। শনিবার (১২ এপ্রিল) ঢাকা লীগে মোহামেডান বনাম আবাহনী ম্যাচ চলছে। তামিম দুপুর তিনটা নাগাদ মাঠে আসেন। শুক্রবার রাতে চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন তিনি। আজ দুপুরে মাঠে এসে ড্রেসিং রুমে বসে কয়েক ওভার খেলা দেখেন তামিম। শারীরিক অসুস্থতায় না পড়লে তামিমকেও নিশ্চিতভাবে মোহামেডানের হয়ে আবাহনীর বিপক্ষে মাঠে দেখা যেত। কিন্তু আপাতত তাকে বিশ্রামে থাকতে হচ্ছে।

গত ২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা লিগের ম্যাচ খেলতে নামার আগে প্রথ‌মে মাইনর ও প‌রে ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ অজ্ঞান হ‌য়ে পড়েন তামিম। তাকে সাভারের কে‌পি‌জে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। অবস্থা এতোটাই খারাপ হয়েছিল যে, ২২ মিনিট সময় ধ‌রে সি‌পিআর ও তিনটি ডি‌সি শক দি‌তে হ‌য়ে‌ছে। এরপর দ্রুত এন‌জিওগ্রাম ক‌রে শতভাগ ব্লক থাকা একটা আর্টারিতে রিং লা‌গি‌য়ে‌ছেন চিকিৎসকরা। অবিশ্বাস্য গ‌তি‌তে হ‌য়ে‌ছে সব‌কিছু। চিকিৎসকদের প্রতিটি সিদ্ধান্ত সময়মতো হওয়ায় তামিম পেয়েছেন নতুন এক জীবন।

পরদিন ২৫ মার্চ, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আনা হয় বাংলাদেশের সাবেক অধিনায়ককে। এরপর গত ২৮ মার্চ, হার্ট অ‌্যাটাকের চারদিন পর চিকিৎসকের ছাড়পত্র পেয়ে বাসায় ফেরেন তামিম।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ এপ্রিল সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার

ডিজিটাল মাধ্যম ব্যবহারে সতর্ক হতে হবে : ডিবি হারুন

ডিসেম্বরে ভোটের জন্য অক্টোবরে তপশিল ঘোষণা করতে হবে: সিইসি

সাজেকে ৩৮০ পর্যটক আটকা

এমবাপ্পের ইনজুরিতে ফ্রান্সকে বাধ্য হয়ে প্ল্যান-বি’র জন্য প্রস্তুতি নিতে হচ্ছে

ফোডেনের হ্যাট্রিকে ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে পরাজিত করেছে ম্যান সিটি

সামিটের আজিজ খান ও পরিবারের ১৯১ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

শিক্ষক হৃদয় মণ্ডলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি

শিক্ষক হৃদয় মণ্ডলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি