মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

তিন সুপার ওভারের বিশ্বরেকর্ড ম্যাচে নেপালকে হারাল নেদারল্যান্ডস

প্রতিবেদক
Newsdesk
জুন ১৭, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক  :

একবার বা দু’বার নয়, প্রথমবারের মত আন্তর্জাতিক ও লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ম্যাচে তিনবার সুপার ওভারের বিরল রেকর্ড হল।

গতরাতে স্কটল্যান্ডের গ্লাসগোতে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল নেপাল ও নেদারল্যান্ডস। ঐ ম্যাচের তৃতীয় সুপার ওভারে গিয়ে নেদারল্যান্ডস হারায় নেপালকে।

আন্তর্জাতিক ক্রিকেট বা লিস্ট ‘এ’ ক্রিকেটের কোন ম্যাচে এর আগে কখনও তিন সুপার ওভার হয়নি।

এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান তুলে নেদারল্যান্ডস। জবাবে শেষ ওভারে জয়ের জন্য ১৬ রানের প্রয়োজন ছিল নেপালের। কিন্তু ১৫ রান নিয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান করে নেপাল। ফলে ম্যাচ টাই হলে সুপার ওভারে গড়ায়।

প্রথম সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১ উইকেটে ১৯ রান করে নেপাল। ২০ রানের টার্গেটে বিনা উইকেটে ১৯ রান তুলে নেদারল্যান্ডস। প্রথম সুপার ওভারও টাই হওয়ায় দ্বিতীয় সুপার ওভারে গড়ায় ম্যাচ।

দ্বিতীয় সুপার ওভারে ১ উইকেটে ১৭ রান করে আগে ব্যাট করতে নামা নেদারল্যান্ডস। ১৮ রানের লক্ষ্যে বিনা উইকেটে নেপাল ১৭ রান করলে, এবারও টাই হয় দু’দলের লড়াই।

ফলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মত কোন ম্যাচ তৃতীয় সুপার ওভারে গড়ায়।

সেখানে আগে ব্যাট করে প্রথম ৪ বলে কোন রান যোগ না করেই অলআউট হয় নেপাল। জবাবে প্রথম বলে ছক্কা মেরে স্মরনীয় জয়ের স্বাদ পায় নেদারল্যান্ডস।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা

ভারতে বসে হাসিনা বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছেন: মেজর হাফিজ

অরাজকতার দায় এড়াতে পারে না বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

‘স্বার্থান্বেষী মহল সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত’

প্রথমবারের মতো সেনাসদরে প্রধান উপদেষ্টা

আনারের মৃত্যুর রহস্য উদঘাটনে দুই দেশ একযোগে কাজ করছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রাক্তন স্বামীর শেষকৃত্যে কারিশমা

বরিশাল শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, সব রুটে বাস চলাচল বন্ধ

সাগর-রুনি হত্যার বিচার দাবিতে বুধবার স্মারকলিপি দেবে ডিআরইউ

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস উইং