বৃহস্পতিবার , ২১ মে ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বরগুনার বেতাগীতে স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষককের অসদাচরণ : গুরু পাপে লঘু দণ্ড

প্রতিবেদক
Newsdesk
মে ২১, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদক: বরগুনার বেতাগী উপজেলার ২৬ নং বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজ সংলগ্ন)  প্রধান শিক্ষক মো. রুহুল আমীনকে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি’র অভিযোগে বেতন বৃদ্ধি স্থগিত দণ্ড  ও তার ১টি বার্ষিক বর্ধিত বেতন স্থগিতাদেশ দেয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক নীলুফার ইয়াসমিন স্বাক্ষরিত পত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, গত ১১ মে স্বাক্ষরিত পত্রে  উল্লেখ করা হয় , মো: রুহুল আমিন, প্রধান শিক্ষক, ২৬ নং বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতাগী, বরগুনা’র বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর ৩(খ) ও ৩(ঘ) উপবিধি অনুযায়ী “অসদাচরণ” ও “দুর্নীতি”র অভিযোগে বিভাগীয় মামলা রুজুপূর্বক অভিযোগ আনা হয় “।

উল্লেখ্য “এর আগে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি’র দায়ে বিভাগীয় মামলার জেরে গত ০৮/০২/২০২৬ তারিখে তিনি ব্যক্তিগত শুনানীতে অংশগ্রহণ করেন এবং  লিখিত জবাব ও ব্যক্তিগত শুনানীতে প্রদত্ত বক্তব্য এবং সংশ্লিষ্ট রেকর্ড পত্রাদি পর্যালোচনায় তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি’ এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ দন্ড প্রদানের আদেশ দেন  প্রথমিক শিক্ষা, বরিশালের বিভাগীয় উপ-পরিচালক নিফুফার ইয়াসমিন। যার স্মারক নং: ৩৮.০১.১০০০.০০০.০৪.০০১.২৪- ২৭০ তারিখ: ২৮ ১১ মে ২০২৬ “।

‎প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে চাই না,  এটা আমি সরকারি বিধি-বিধান অনুযায়ী দেখার চেষ্টা করবো। পরে আবার তিনি ফোন করে প্রতিবেককে বলেন যে,  এটা ডিপার্টমেন্টাল বিষয় আপনি এতো ইন্টারেস্ট কেন? আপনি কেন নিউজ করবেন আপনার এটা নিয়ে নিউজ করা কাজ না!

বেতাগী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. নিজাম উদ্দিন বলেন, আমাদের কাছে কপি এসেছে আদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - রাজনীতি