Tuesday , 17 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

১৫ বছর বাংলাদেশে ছিল মাফিয়া শাসন: তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
September 17, 2024 9:15 pm


নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল। দেশে-বিদেশে পলাতক স্বৈরাচার বিনাভোটের সরকারে পরিচিত হয়ে উঠেছিল। সে সময়ে ছিল–গভর্নমেন্ট অব দ্য মাফিয়া, বাই দ্য মাফিয়া, ফর দ্য মাফিয়া।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, প্রিয় দেশবাসী এই মাফিয়াচক্র দেশকে সম্পূর্ণ রূপে ভঙ্গুর করে দিয়েছিল। দেশকে আমদানিনির্ভর ও পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। মাফিয়াচক্র দেশের ব্যাংকগুলো পর্যন্ত দেউলিয়া করে দিয়েছে।

বিগত ১৫ বছর ছিল মাফিয়া চক্রের দখলে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত দেড় দশকে দেশ থেকে ১৭ লাখ কোটি টাকারও বেশি টাকা বিদেশে পাচার করেছে। মাফিয়া চক্র শুধু অর্থনীতিকে ধ্বংস করেনি, তারা দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। একটা দেশ কতটুকু সভ্য, তা আইনশৃঙ্খখলা বাহিনীর আচরণে ফুটে ওঠে।

‘মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের চক্রটি প্রশাসনে এখনও সক্রিয়’ মন্তব্য করে তারেক রহমান বলেন, তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুতারাং, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। জনগণকে তাদের পাশে থেকে সহযোগিতা করতে হবে। কিন্তু, এ অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিমূলক থাকতে হবে। অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিতে হবে।

তারেক রহমান বলেন, গণঅভ্যুত্থান ছিল ব্যতিক্রম। দেশে আড়াই কোটি ভোটার বেড়েছে। কিন্তু, তারা কেউ ভোট দিতে পারেনি। বিএনপি বিশ্বাস করে, দেশের অর্ধেক নারী ও তরুণ প্রজন্মকে রেখে দেশ এগিয়ে যেতে পারবে না।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ডেসকোর ম্যানেজার ইউসুফের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ধর্ষণ ও মানহানি মামলায় ট্রাম্পকে ৮৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

 মোদির কাছে ফেসবুক কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করল

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ নিহত দুই

সিকিমে ভেঙে পড়ল সেতু, বহু পর্যটক আটকা

অবাধ তথ্য প্রবাহের পূর্বশর্ত হচ্ছে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য : তথ্যমন্ত্রী

গণমাধ্যমে ব্যক্তির পরিবর্তন হলেও চরিত্রের বদল হয়নি : আশিক ইসলাম

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৯

নিজেকে সংস্কার না করলে রাজা বদল হবে, অবস্থা বদলাবে না: স্বাস্থ্য উপদেষ্টা

প্রশ্ন রাশেদের : শিবির কি হাদিকে ‘জাতির পিতা’ বানাতে চায়