Saturday , 15 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ধর্ষকের বিচার সাত দিনেই দেখতে চাই: জামায়াতের আমির

প্রতিবেদক
Newsdesk
March 15, 2025 5:55 pm

মাগুরা প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা আছিয়ার ধর্ষকদের বিচার ৯০ দিনে নয়, সাত দিনের মধ্যেই দেখতে চাই।”

শনিবার (১৫ মার্চ) সকালে মাগুরা শ্রীপুর উপজেলায় আছিয়ার বাড়িতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, “শুধু আছিয়া নয়, সমাজে এ ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংঘটিত হবে, সাংবাদিক মহল সত্যকে সত্য হিসেবে তুলে ধরবেন। কালো মানুষদের চেহারা আপনারা তুলে ধরুন, যাতে ওদের শাস্তি নিশ্চিত হয়, সবাই তাদের ঘৃণা করে, সমাজ যাতে তাদের বয়কট করে। এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা দ্রুত দেখতে চাই। বিচার কার্যকর হয়েছে, এটাও দেখতে চাই। তাহলে হয়ত এ পরিরবারটি সান্ত্বনা পাবে, দেশবাসী সান্ত্বনা পাবে। লম্পটদের শিক্ষা হবে।”

জামায়াতে ইসলামী মব জাস্টিসকে সমর্থন করে না বলেও জানিয়েছেন দলটির আমির।

ডা. শফিকুর রহমান হেলিকপ্টারে করে শনিবার সকাল সাড়ে ৯টায় সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আসেন। পরে সুনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

মাগুরা জেলা জামায়াতের আমির এম বি বাকেরের সভাপতিত্বে সমাবেশে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন প্রমুখ।

পরে আছিয়ার কবর জিয়াতর করে সেখানে দোয়া পরিচালনা করেন ডা. শফিকুর রহমান। এর পর আছিয়ার বাড়িতে যান তারা। কিন্তু, সেখানে আছিয়ার মা কিংবা পরিবারের কেউ ছিলেন না।

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

জিডি নিতে টালবাহানা, তদন্তেও অনীহা: পুলিশি গাফিলতিতে দীর্ঘ হচ্ছে নিখোঁজ শিশুদের তালিকা

ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে ঢাবিতে লাঠি মিছিল

ভারতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্রে হাসিনা: এ্যানী

নির্বাচনের সকল পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি

বেনজীর আহমেদ দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরিয়ে আনা হবে : ওবায়দুল কাদের

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলায় গ্রেপ্তার ১৭

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত তারেক রহমানের

সরকারি চাকরীজীবীরা পাচ্ছেন না মহার্ঘ ভাতা

অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ অগাস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ হাসিনা