Wednesday , 19 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ফের বিভিন্ন মেয়াদে রিমান্ডে সাবেক আইজিপি মামুন ও ওসি আবুল হাসান

প্রতিবেদক
Newsdesk
March 19, 2025 5:02 pm

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন যাত্রাবাড়ী থানার সায়েম হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে তার সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এছাড়াও এদিন যাত্রাবাড়ী থানার চার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

অন্যদিকে রাসেল বাকাউল (২২) হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে এ মামলায় তার তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ডে নেওয়া মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই যাত্রাবাড়ী থানার মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজার সামনে আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মো. সায়েম হোসেন। এসময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন সায়েম। এ ঘটনায় তার মা শিউলি আক্তার গত ২৭ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।

আবুল হোসেনকে রিমান্ডে নেওয়া মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনের সড়কে আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী রাসেল বাকাউল (২২)। এসময় পুলিশের হামলায় গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৮ আগস্ট নিহতের বড়ভাই হাসনাত বাকাউল বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশীদ ও সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমারকে এজাহারনামীয় আসামি করা হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কাল থেকে শুরু হচ্ছে স্কুলে ভর্তির আবেদন

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

গ্রেফতার ও হয়রানির অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধুর আদর্শে শিশুদের গড়ে তুলতে হবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

ছাতক এলজিইডি অফিসে ঘুষের রাজত্ব: ‘কোটিপতি অফিস সহকারী’ রিয়াজ মিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ

ইরান যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমন কেন্দ্রের প্রধানের পদত্যাগ

চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে র‍্যাবের কঠোর হুঁশিয়ারি

দেশে মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন

বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের

জকসু নির্বাচন: ২১ বছর অপেক্ষার পর ক্যাম্পাসে ভোট উৎসব