বুধবার , ২৬ মার্চ ২০২৫ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

অতিরিক্ত ভাড়া নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে: হাইওয়ে পুলিশপ্রধান

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৬, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি  :

ঈদকে সামনে রেখে যে সমস্ত পরিবহন কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হাইওয়ে পুলিশপ্রধান অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিয়া।

বুধবার (২৬ মার্চ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সাংবাদিকদেরএক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে ড্রোন পর্যবেক্ষণ, মোটরসাইকেল পেট্রোলিং, কুয়িক রেসপন্স টিম, গোয়েন্দা নজরদারি ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে চন্দ্রা ত্রিমোড় এলাকায় পর্যবেক্ষণ করা হবে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা এক যোগে কাজ করবে।’

যাত্রীদের উদ্দেশ্যে হাইওয়ে পুলিশ প্রধান বলেন, ‘সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই
ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ভ্রমণ থেকে বিরত থাকুন।’

খোলা ট্রাক ও বাসের ছাদে যাত্রীদের ভ্রমণ না করতে ও চালকদের দ্রুত গাড়ি না চালাতে অনুরোধ জানান তিনি।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের পুরাতন লোহা বিক্রির নামে দেড় কোটি টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি

রাজশাহী স্টেশনে যাত্রীর ঘুষিতে আনসার সদস্য নিহত

না ফেরার দেশে ওস্তাদ জাকির হুসেন

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপির কর্মসূচি ঘোষণা

নেত্রকোণায় কলেজ শিক্ষকের লাশ উদ্ধার, রহস্য উন্মোচনে তদন্ত শুরু

পালিয়ে আসা সেনাদের দুয়েক দিনের মধ্যে ফেরত নেবে মিয়ানমার: স্বরাষ্ট্রমন্ত্রী

তরুণদের হাত ধরেই দেশ ফ্যাসিবাদ মুক্ত হবে: আসিফ মাহমুদ

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় ৩৬ বাংলাদেশি আটক

শেখ হাসিনার শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে: ড. ইউনূস