অপরাধচিত্র ডেস্ক : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ৮ম (অটো) ক্যাটাগরির বিভিন্ন পদের পূর্বনির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিপিএসসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ১৩তম থেকে ১৬তম গ্রেডের কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, ক্যাশিয়ার, সাঁটলিপিকার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, তথ্য অনুসন্ধানকারী ও টেলিফোন অপারেটর পদের জন্য পূর্ব নির্ধারিত ৩১ জুলাই ২০২৬ তারিখের লিখিত পরীক্ষা (বিজ্ঞপ্তি নম্বর-১১৫; বিজ্ঞপ্তির তারিখ ০৫.০৪.২০২৬) অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, স্থগিতকৃত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে বিপিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd), বিজ্ঞপ্তি এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে।


















