Saturday , 1 June 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

রোহিঙ্গা ক্যাম্পে আগুন: ২ শতাধিক ঘর পুড়ে ছাই

প্রতিবেদক
Newsdesk
June 1, 2024 9:29 pm

জাফর আলম, কক্সবাজার :

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।

শনিবার (১ জুন) দুপুর ১টার দিকে ক্যাম্পটির ডি-৩ ব্লকের কাঁঠালতলী বাজারে আগুনের সূত্রপাত। আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে পুড়ে গেছে দুই শতাধিক ঘর।

৮-এপিবিএনের অধিনায়ক মো. আমির জাফর আগুনের তথ্য নিশ্চিত করলেও এর সূত্রপাত কীভাবে তা এখনও জানাতে পারেননি।

আমির জাফর বলেন, দুপুরে ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের কাঁঠালতলী বাজারে হঠাৎ করে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই কাঁঠালতলী বাজারসহ ক্যাম্পের আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় সঙ্গে সঙ্গেই উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনকে বিষয়টি জানায় এপিবিএন।সেখান থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর দুপুর ২টার দিকে রামু স্টেশনের আরও একটি ইউনিট কাজে যুক্ত হয়। পরে আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।প্রাথমিকভাবে রোহিঙ্গাদের ঘর ও এনজিও সংস্থার কেন্দ্রসহ দুই শতাধিক স্থাপনা পুড়ে গেছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলেও জানান। এর আগে গত ২৪মে একই ক্যাম্পে আগুনের ঘটেছিল। এতে হতাহতের ঘটনা না ঘটলেও তিন শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা পুড়ে যায়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গণতান্ত্রিক ব্যবস্থা বিনষ্ট করাই বিএনপি-জামায়াতের লক্ষ্য: নাছিম

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পাড়ি দিল চীনা জাহাজ

মার্কিন আগ্রাসন থেকে দেশকে মুক্ত রাখতে ‘মার্চ টু যমুনা’র হুঁশিয়ারি

আসাদুজ্জামানের বাসায় মিলল হরিণের শিং চামড়া মদ ও ফেনসিডিলের বোতল

রাবির আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগ দাবিতে প্রশাসন ভবনের সব দপ্তরে তালা

লক্ষ্মীপুরে এনএসআইয়ের তথ্যে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সরিয়ে দেওয়া হলো ডিএমপির স্টাফ অফিসার মাসুদ রানাকে

সড়ক অবরোধ করে দাবি আদায়ের চর্চা বন্ধের আহ্বান ডিএমপি কমিশনারের

রমজানে যানজট নিয়ন্ত্রণে বিকাল থেকে থাকবে বিশেষ ব্যবস্থা

রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীকে এলোপাতাড়ি গুলি