Thursday , 19 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উত্তাল সাগর:কক্সবাজার-সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ

প্রতিবেদক
Newsdesk
November 19, 2026 12:44 pm

জাফর আলম,কক্সবাজার ব্যুরো :

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে সাগর উত্তাল থাকায় পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন যেতে না পেরে ঘাট থেকে ফিরে গেছেন অনেক পর্যটক। তবে টিকিটের টাকা ফেরত কিংবা পরবর্তী সময়ে একই টিকিটে ভ্রমণের সুযোগ পাবেন তারা।

সরজমিনে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে গিয়ে দেখা যায়, সেন্টমার্টিন রুটের ৫টি জাহাজ নোঙর করে রাখা হয়েছে। জাহাজ ছেড়ে না যাওয়ায় ঘাটে এসে ফিরে যেতে হয়েছে পর্যটকদের। এদিকে বৃহস্পতিবার ৪টি জাহাজে সেন্টমার্টিন যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন ১ হাজার ৩২১ জন পর্যটক। জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, বৃহস্পতিবার যেসব পর্যটক সেন্টমার্টিন যাওয়ার টিকিট কিনেছেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে তারা একই টিকিট ব্যবহার করে পরবর্তী সময়ে দ্বীপে যেতে পারবেন।

আর কোনো কারণে ভ্রমণ সম্ভব না হলে তাদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।বুধবার (১৮ নভেম্বর) রাতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি সাপেক্ষে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সমুদ্রের পরিস্থিতি অনুকূলে না থাকলে পর্যটকবাহী জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ।

তাই আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে।পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে এ নির্দেশনার ফলে মঙ্গলবার ও বুধবার (১৭ ও ১৮ নভেম্বর) সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে সেখানে থেকে যাওয়া প্রায় এক হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের কক্সবাজারে ফেরা সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম দপ্তর এক বিজ্ঞপ্তিতে জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বলবৎ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে হবে।আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়টি ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি রয়েছে। সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।এ নির্দেশনার আওতায় কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথ ছাড়াও কক্সবাজার-মহেশখালী, পেকুয়া-কুতুবদিয়া, বাঁশখালী-কুতুবদিয়া, কুমিরা-গুপ্তছড়া ও চট্টগ্রাম-চরগজারিয়াসহ বিভিন্ন নৌপথ রয়েছে। এসব রুটে চলাচলকারী নৌযানের মালিক ও মাস্টারদের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।চলতি বছরের ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়।

এ মৌসুমে এ রুটে ৫টি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। মৌসুম শুরুর পর থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করে পর্যটকের সংখ্যা।গত ১৩ নভেম্বর শুক্রবার ৪টি জাহাজে করে সেন্টমার্টিন ভ্রমণ করেন ১ হাজার ৭৫৪ জন পর্যটক। মৌসুম শুরুর পর এক দিনে এটিই ছিল সর্বোচ্চ পর্যটক যাতায়াত। বুধবারও ৪টি জাহাজে করে সেন্টমার্টিনে গেছেন ১ হাজার ২৪১ জন পর্যটক। এর মধ্যে এমভি বারো আউলিয়ায় ৪৭২ জন, কর্ণফুলী এক্সপ্রেসে ৩৭২ জন, এমভি টেকনাফে ১৪৫ জন এবং এমভি মালঞ্চে ২৫২ জন ছিলেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের সুযোগ রয়েছে।

এ সময় পর্যটকেরা দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন। প্রতিজন পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হচ্ছে। পাশাপাশি ভ্রমণের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জের এতিম শিশু রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারে র‍্যাবের অভিযানে আরসা’র লজিস্টিক শাখার প্রধানসহ গ্রেপ্তার ৩

উপস্থাপিকা আপনি আওয়ামীলীগের একজন বড় সাপোর্টার।ইকবালের বিষয়ে আওয়ামীলীগ বিব্রত কেন

উপস্থাপিকা আপনি আওয়ামীলীগের একজন বড় সাপোর্টার।ইকবালের বিষয়ে আওয়ামীলীগ বিব্রত কেন

শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রোববার

গত এক বছরে দুদকের ৪৫২ টি মামলা, আসামি ১৭৪৩ জন

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষকদের অবস্থান

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ আগস্ট

রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশ

আটলান্টিক সাগরে বিপদের মুখোমুখি টাইগাররা, ক্ষুব্ধ বিসিবির প্রতি

আটলান্টিক সাগরে বিপদের মুখোমুখি টাইগাররা, ক্ষুব্ধ বিসিবির প্রতি

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি