Friday , 2 January 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আ.লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম

প্রতিবেদক
Newsdesk
January 2, 2026 7:59 pm

মাগুরা প্রতিনিধি : 

আওয়ামী লীগ যদি তাদের অতীতের ভুল স্বীকার না করে, তবে দেশের মানুষ তাদের আর গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ নিজেরাই নিজেদের ডিসকোয়ালিফাই করেছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা নতুন বাজার এলাকার নিজনান্দুয়ালী নিতাই গৌরপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

গত ১৭ মাসেও আওয়ামী লীগ তাদের ভুল স্বীকার করেনি মন্তব্য করে তিনি বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ জরুরি। জনগণের আস্থা ফেরাতে হলে অতীতের ভুল স্বীকারের কোনো বিকল্প নেই। কিন্ত আওয়ামী লীগ এখনও ভুল স্বীকার করেনি।

প্রেস সচিব বলেন, একটা দল যদি হাতে অস্ত্র নিয়ে সাধারণ মানুষ, ছাত্রদের ওপর হামলা করে তখন তারা রাজনীতি করতে পারে না। তাদেরকে কেউ রাজনীতি করার সুযোগ দেবে না। আওয়ামী লীগ ভুল স্বীকার না করলে জনগণ তাদের ক্ষমা করবে না।

শফিকুল আলম অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের বহু নেতাকর্মী দেশের বাইরে গিয়ে নানা ধরনের মিথ্যাচার করছেন। তারা দাবি করছেন যে তিন হাজার পুলিশকে হত্যা করা হয়েছে। এমনকি ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া তরুণ-তরুণীদের ‘জঙ্গি’ হিসেবে বিশ্বের কাছে উপস্থাপন করার অপচেষ্টা চালাচ্ছেন তারা। এসব বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে তারা বিশ্ববাসীকে ভুল বার্তা দিচ্ছেন এবং পরিস্থিতি আরও জটিল করে তুলছেন।”

এসময় প্রেস সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আমিনুল ইসলাম, মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান, নিতাই গৌর সেবাশ্রমের সাধারণ সম্পাদক তরুণ ভৌমিকসহ স্থানীয়রা।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মগবাজারে ককটেল বিস্ফোরণে একজন নিহত

ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি কর্মকর্তা-কর্মচারীর

একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না, সিদ্ধান্ত কমিশনের

বরগুনায় ‘কান্দি’ পদ্ধতিতে লোনা জমি আবাদ

জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৫ মে

সাঈদ খোকনের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনির

সাঈদ খোকনের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনির

স্ত্রীকে নৃশংসভাবে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

মতামত গ্রহণে ওয়েবসাইট চালু করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন