Monday , 11 May 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
May 11, 2026 4:39 pm

নিজস্ব প্রতিবেদক : 

পুলিশ সদস্যদের আরো পেশাদার ও জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, জনগণের সঙ্গে ভালো আচরণ নিশ্চিত করতে হবে এবং বাহিনীর শৃঙ্খলা ও চেইন অব কমান্ড কঠোরভাবে মেনে চলতে হবে।

সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ বাহিনীর শৃঙ্খলার বিষয়ে কড়া বার্তা দিয়ে বলেছেন, “পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী, তাই এখানে নিয়ম মেনে চলা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ পালন করা বাধ্যতামূলক। যদি কেউ বাহিনীর নিয়ম অমান্য করে বা চেইন অব কমান্ড ভঙ্গ করে, তবে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, “পুলিশ সদস্যদের আরো পেশাদার হওয়ার এবং জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে। পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে বডি ক্যামেরার ব্যবহার বাড়ানোর পরিকল্পনা আছে। আমাদের কিছু বডি ক্যামেরার ব্যবহার হচ্ছে। ভবিষ্যতের সব পর্যায়ে এ ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। ক্যামেরা ব্যবহারের ফলে তদন্ত-অপারেশনাল সব কার্যক্রমের রেকর্ড রাখা যাবে।”

তিনি জানান, জাতিসংঘের মানদণ্ড নিশ্চিত করে পুলিশ বাহিনীকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের আরো দক্ষ করে গড়ে তোলার জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আর এসব কিছুই করা হচ্ছে জনগণের জানমালে নিরাপত্তা সর্বোপরি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত