Friday , 9 August 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বরগুনায় ব্যবসায়ীর লাশ, মোবাইল ও টাকা লুট

প্রতিবেদক
Newsdesk
August 9, 2024 3:21 pm

বরগুনা প্রতিনিধি :

বরগুনার পাথরঘাটা উপজেলায় বাড়ির সামনের ডোবা থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। লুট করা হয়েছে তার সঙ্গে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানের কয়েকটি মোবাইল ও টাকা।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের গহরপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলম।

নিহত মোহাম্মদ আবুল বাশার (৪৬) ওই গ্রামের মৃত মতিউর রহমান সিকদারের ছেলে। পাথরঘাটা পৌর শহরে ‘রহমান বিজনেস’ নামে ব্যবসাপ্রতিষ্ঠান (মুঠোফোন রিচার্জ, বিকাশ ও নগদের দোকান) ছিল তার।

স্থানীয়দের বরাত দিয়ে শাহ আলম বলেন, রাতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন আবুল বাশার। বাড়ির সামনের একটি ডোবায় তিনি পড়েছিলেন। তার ঘাড়ের বাঁ পাশে রক্তাক্ত জখম ছিল।

তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহ আলম আরও বলেন, আবুল বাশার উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন। দেশের বর্তমান অরাজক পরিস্থিতিতে কেউ টাকা লুট করতে তাকে হত্যা করতে পারে। আবার বাড়ির পেছনের রাস্তা নিয়েও তার সঙ্গে কয়েকজন স্বজনের বিরোধ ছিল। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা স্পষ্ট নয়।

শুক্রবার সকালে পাথরঘাটা থানার ওসি আল মামুন বলেন, “খবর পেয়ে রাতে আমি হাসপাতালে গিয়েছিলাম। লাশ ময়নাতদন্ত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৫ কোটি টাকা টোল আদায়

দৈনিক গ্যাসের ঘাটতি ১ হাজার মিলিয়ন ঘনফুট: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেপ্তার

পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না নির্বাচন কমিশন: রুহুল কবির রিজভী

খেলা শুরুর আগেই মাঠ ছেড়ে চলে গেছে বিএনপি : তথ্যমন্ত্রী

ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

আ,লীগ নেতা ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনের বিরুদ্ধে নাশকতা মামলার পর ধর্ষণের অভিযোগ

বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি, এখনও শেষ হয়নি স্টল বরাদ্দ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

ট্রাফিক সার্জেন্টের তৎপরতায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার