Sunday , 23 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে সার লুটের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

প্রতিবেদক
Newsdesk
August 23, 2026 9:27 pm

অপরাধচিত্র প্রতিনিধি (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএডিসির সার ডিলারের গুদাম ভেঙে ১৯০ বস্তা সার লুটের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। এর আগে ২৩ আগস্ট রবিবার সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নে বিক্ষুব্ধ কৃষকরা গুদামের বেড়া ভেঙে সার লুট করে নিয়ে যান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে সভাপতি করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং উপজেলা কৃষি কর্মকর্তা।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ জানান, লুট হওয়া ১০০ বস্তা সার ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। সার ডিলারকে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্ত কমিটিকে আগামীকাল ২৪ আগস্ট সোমবার তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ইউএনও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, সার ডিলার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময়সভা করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সার লুটের ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত
Share via
Copy link