Friday , 13 February 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

ঢাকা জেলার পাঁচ আসনেই বিএনপির জয়

প্রতিবেদক
Newsdesk
February 13, 2026 5:16 pm

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার পাঁচটি আসনেই বিএনপির মনোনীত পাঁচ প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে, ঢাকা-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আবু আশফাক ১ লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম এক লাখ ১২ হাজার ৬২২ ভোট পেয়েছেন।

ঢাকা-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আমানউল্লাহ আমান এক লাখ ৬৩ হাজার ৭৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব) আব্দুল হক ৮০ হাজার ৫৩ ভোট পেয়েছেন।

ঢাকা-৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শাহীনুর ইসলাম। তিনি ৮২ হাজার ২৩২ ভোট পেয়েছেন।

ঢাকা-১৯ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী দিলশানা পারুল ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট পেয়েছেন।

ঢাকা-২০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. তমিজ উদ্দিন ১ লাখ ৬২ হাজার ৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী নাবিলা তাসনিম ৫৭ হাজার ৭৮৭ ভোট পেয়েছেন।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বরগুনায় সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নয়জনের মরদেহ উদ্ধার

বিটিভি ভবনে আগুন: বিএনপি নেতা এ্যানি ৭ দিনের রিমান্ডে

সারা দেশে বিশেষ অভিযান গ্রেপ্তার ১৯৯১

ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের পরিবর্তন হয়নি, হাতবদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ

‘৫, ১০ ও ২০ টাকার নোট পরিবর্তন হবে’

সাবেক আইজিপি মামুন ৪৩ দিনের রিমান্ডে

পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে : প্রধান উপদেষ্টা

আগামী সরকারের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: সিপিডি

নির্বাচনে ব্যত্যয় ঘটলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে: শামসুজ্জামান দুদু