Monday , 30 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

গতবারের চেয়ে রাজস্ব আদায় বেশি হবে : এনবিআর চেয়ারম্যান

প্রতিবেদক
Newsdesk
June 30, 2025 8:56 pm

নিজস্ব প্রতিবেদক :

চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) শেষ দিন আজ সোমবার। আজ সকাল ১০টা পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) তিন লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেছেন, গতবারের চেয়ে এবার রাজস্ব আদায় বেশি হবে।

আজ সোমবার (৩০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে আবদুর রহমান খান এ কথা বলেন।

এবার রাজস্ব আদায় হোঁচট খেয়েছে মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, গতবারের চেয়ে এবার রাজস্ব আদায় বেশি হবে। কিন্তু যে পরিমাণ রাজস্ব আদায় আশা করছিলাম, তাতে একটু হোঁচট খেয়েছি গত কয়দিনের কাজকর্মে। এতে ব্যবসা বাণিজ্য বিঘ্নিত হয়েছে।

এনবিআর চেয়ারম্যান বলেন, আজ সকাল ১০টা পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে তিন লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা। আজ যেটা ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট কাল পাব। এর বাইরে সরকারি প্রকল্পের কর বা মূসকের বিল থাকে, যেটা আদায় হয়। সেটা সমন্বয় করতে কিছুটা সময় লাগবে।

স্বাভাবিকভাবে জুন ক্লোজিংয়ে একটু সময় লাগে জানিয়ে আবদুর রহমান খান বলেন, ফাইনাল ফিগার আসতে প্রায় তিন সপ্তাহ সময় লেগে যাবে। আজ সব দপ্তর খোলা। ব্যাংকও খোলা। আমি আশা করি, আজকে ভালো পরিমাণ রাজস্ব জমা হবে। সরকারি বিলগুলো এডজাস্ট করলে গতবারের চেয়ে বেশি হবে, এটা নিশ্চিত।

উল্লেখ্য চলতি অর্থবছরে এনবিআরকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দিয়েছিল চার লাখ ৮০ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের মাঝামাঝিতে লক্ষ্যমাত্রা কমিয়ে চার লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা করা হয়েছিল।

সর্বশেষ - রাজনীতি