Tuesday , 27 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

এসিল্যান্ডের অনুপস্থিতিতে এসিল্যান্ডের ভূমিকায় ড্রাইভার

প্রতিবেদক
Newsdesk
October 27, 2026 12:16 am

উখিয়া কক্সবাজার প্রতিনিধি: উখিয়া ভূমি অফিসের ড্রাইভার রফিকের ব্যাপারে অনিয়ম ঘুষ দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগের অনুসন্ধানে জানা যায় ভূমি অফিসের জটিল সব নামজারী মামলার তদবিরকারক ড্রাইভার রফিক জজকোর্টে মামলা চলমান থাকা অবস্থায় নামজারীর উপর নিষেধাজ্ঞা থাকলেও সে এসিল্যান্ড অফিসের স্টাফদের জিম্মি করে নামজারী করিয়ে নেন কৌশলে।

এছাড়াও তার কথা মতোই দিতে হয় মিস মামলার আদেশ। তার কথা মতো মিস মামলার আদেশ না হলে অফিস সহকারী ও সরকারী কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ করেন নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী। আমরা একপ্রকার জিম্মি দশায় আছি সে সাংবাদিক এবং নেতাদের ভয়ভীতি দেখিয়ে আমাদের মুখ বন্ধ করে রাখে বলে জানান এক কর্মচারী।

অভিযোগ অনুসন্ধানে জানা যায়, ড্রাইভার রফিকের ভাই বাবুল ৫০ হাজার ইয়াবা নিয়ে বাকলিয়া থানায় গ্রেফতার করা হয়, এই ইয়াবা চালানের পরিবহনের দায়িত্ব পালন করে এই ড্রাইভার রফিক। মরিচ্যা বিজিবির চেকপোস্ট পার হতে সরকারি যানবাহনের কোনধরনের তল্লাশি বা জবাবদিহিতার প্রয়োজন হয়না এ সুযোগে ড্রাইভার রফিক সরকারী যানবাহন ব্যবহার করে সহজেই ট্রানজিট দিয়ে পার করে কক্সবাজার শহরে ইয়াবার বড় বড় চালানগুলো পার করে দেন এই ড্রাইভার রফিক।

অনুসন্ধানে উঠে এসেছে তার ঘুষ দুর্নীতির ভয়াবহ চিত্র অভিযোগ রয়েছে এসিল্যান্ডের নাম ভাঙ্গিয়ে নামে প্রতিটি অবৈধ বালুমহাল থেকে মাশুহারা আদায় করে দেন এই রফিক। মোবাইল কোর্টে বের হবার আগেই সব তথ্য পাচার করেন এ রফিক। অভিযোগ অনুসন্ধানে জানা যায়, ড্রাইভার রফিক ক্ষমতার অপব্যবহার করে সরকারি খাস পুকুর ইজারা দিয়েছেন বহিরাত এক ব্যক্তির নিকট এসব বিষয় জানতে চাইলে সে অভিযোগ অস্বীকার করেন।

অভিযোগ অনুসন্ধানে জানা যায়, ড্রাইভার রফিক এবং কয়েকজন অসাধু কর্মচারী মিলে অফিস সংলগ্ন পুকুর একলাখ টাকার বিনিময়ে ইজারা দেন। অথচ সরকারী পুকুর ইজারার কোন অর্থই সরকারী কোষাঘারে জমা দিয়েছে এমন কোন তথ্য পাওয়া যাইনি।

সরকারী জায়গা দখল করে কোর্টবাজার স্টেশনে দোকান নির্মান করে ভাড়া দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সরকারী অফিস গুলোর অফিসারদের ড্রাইভারদের ক্ষমতার উৎস কোথায়?? এসিল্যান্ডের অনুপস্থিতিতে ড্রাইভারই কি এসিল্যান্ডের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এমন প্রশ্ন সাধারণ জনগণের।

সর্বশেষ - জেলার খবর