Monday , 23 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Newsdesk
November 23, 2026 6:39 pm

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার, সুরক্ষা, শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে শিশু প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), ঠাকুরগাঁও জেলা কমিটির আয়োজনে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জুলেখা আক্তার, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা জিন্নাত আরা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মামুন অর রশিদ এবং ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক লিফাত আলমসহ অন্যান্য অতিথিরা।

মতবিনিময় সভায় শিশু প্রতিনিধিরা শিশু অধিকার, সুরক্ষা, তাদের মতামতের গুরুত্ব, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং নিজেদের দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন।

এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি রাদ শাহামাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুজ্জামান শ্রাবণ। এ আয়োজনে সহযোগিতা করে সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল।

সংশ্লিষ্টরা মনে করেন, শিশুদের অধিকার প্রতিষ্ঠা, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - জেলার খবর