সোমবার , ১ জানুয়ারি ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

৭ জানুয়ারি নির্বাচন নয় শুধু ফলাফল ঘোষণা হবে : ড. মঈন খান

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, জনগণ নয় সরকারই ঠিক করে ফেলেছে এমপি কে হবে। যে নির্বাচন হচ্ছে তা ভুয়া নির্বাচন। সরকার তা করতে গিয়ে সব হযবরল করে ফেলেছে।

তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচন নয় শুধু ফলাফল ঘোষণা হবে। যা এখন অর্থহীন হয়ে গেছে। বাংলাদেশের নির্বাচন ও বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ, ইইউ ও ইউএসএ নিজেরাই চিঠি ইস্যু করেছে। বাংলাদেশে গণতন্ত্র মৃত- এটা এখন বিশ্বস্বীকৃত।

সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগের নিজের প্রার্থী ও তাদের গৃহপালিত জাতীয় পার্টির প্রার্থীরাই এখন এই নির্বাচন নিয়ে সমালোচনা করছে। নির্বাচন সরকার নিজেরাই করে ফেলেছ, কে কোন সিট পাবে- তা ঠিক হয়ে গেছে। কে কোন আসন পাবে, তা আগেই সিলেকশনে হয়ে গেছে, ইলেকশনে নয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে প্রকাশ্যে ২২ লাখ টাকা ডাকাতি: অস্ত্রসহ ৬ জেলা থেকে গ্রেপ্তার ৬

নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ

পাবনার দুই এতিম শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

অপকর্ম বন্ধ না করলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে: মির্জা ফখরুল

কুমিল্লায় ধর্ষণকাণ্ড: পর্নোগ্রাফি মামলায় ৪ আসামি তিন দিনের রিমান্ডে

নতুন নতুন অপরাধ মোকাবেলায় পুলিশ বাহিনীকে প্রস্তুতি নিতে হবে : প্রধানমন্ত্রী

১০ এসপিকে বদলি

নিলামে উঠবে আওয়ামী এমপি-মন্ত্রীদের ১৮ বিলাসী গাড়ি

তাহিরপুরে বিদেশি মদের চালানসহ দুই যুবক গ্রেপ্তার

টাঙ্গাইলে মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতে আগুন, নিহত ১