Friday , 23 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মাদক-সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন

প্রতিবেদক
Newsdesk
October 23, 2026 9:48 pm

ময়মনসিংহ প্রতি‌নি‌ধি :

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৪ নম্বর লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক নাছির উদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাইজবাড়ী বাজারসংলগ্ন মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক নাছির উদ্দিন বলেন, ‘আমি ক্ষমতার জন্য নয়, লংগাইর ইউনিয়নের মানুষের অধিকার আদায় ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে চাই। আপনারা সুযোগ দিলে এই ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।’

তিনি বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চান তিনি। মানুষের প্রত্যাশা পূরণে একটি জনবান্ধব ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংগাইর ইউনিয়নের সাবেক সভাপতি মোশারফ হোসেন। প্রধান বক্তা ছিলেন ৪ নম্বর লংগাইর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির উদ্দিন পালোয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সদস্য আমিনুল ইসলাম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুজ্জামান লিটন খান, সাবেক সদস্য মোহাম্মদ রিপন শেখ, লংগাইর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনার ডালি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ এমদাদুল হক সবুজ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ নুরুল আমিন বেপারী, মোহাম্মদ আব্দুল কুদ্দুস (নবু) ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মোস্তাক ফকির।

এ ছাড়া স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্না, মিরজাহান মণ্ডল, তোফাজ্জল হোসেন, রুবেল, বিপুল, খোকন, লিটন, বিএনপি নেতা মামুন, জিলানী, সারফুল মুন্সি, রফিক, উজ্জ্বল, ছাত্রনেতা খালিদ হাসান মাসুম, শ্রমিক নেতা বদরুল, কালাম ও সালাম, সাবেক ছাত্রনেতা সোহেল খান এবং কর্নেলসহ লংগাইর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, লংগাইর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা, অবহেলিত মানুষের সেবা নিশ্চিত করা এবং এলাকার শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে জনসম্পৃক্ত নেতৃত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

এ সময় বক্তারা আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক নাছির উদ্দিনের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উঠান বৈঠকটি শেষ হয়।

সর্বশেষ - জেলার খবর