Friday , 23 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ফের পাটওয়ারটেক রেস্টুরেন্টে আগুন, ভিডিও ধারণকালে সাংবাদিককে বাঁধা

প্রতিবেদক
Newsdesk
October 23, 2026 9:53 pm

অপরাধচিত্র প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া উপজেলার পাটওয়াটেক ‘কোরাল স্টেশন’ রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের বাঁধা দেন রেস্টুরেন্টের মালিক ও তাঁর সঙ্গে থাকা লোকজন। এ সময় জাতীয় সাপ্তাহিক ‘অপরাধচিত্র’-এর প্রতিনিধিকে আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইবকে হেনস্তা করেছে রেস্টুরেন্টের মালিক ও কর্মচারীরা।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষ অভিজ্ঞতা ও ঘটনাস্থলের তথ্য অনুযায়ী, ইনানীর কোরাল স্টেশন রেস্টুরেন্টে আগুন লাগার পর বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে কোরাল বিবিকিউ জোন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।অগ্নিকাণ্ডের ঘটনা ভিডিও ধারণ করতে গেলে রেস্টুরেন্টের মালিক ও তাঁর সঙ্গে থাকা ১৮-২০ জন সাংবাদিকদের বাঁধা দেন। এ সময় সাপ্তাহিক ‘অপরাধচিত্র’-এর প্রতিনিধি আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইবকে হেনস্তা।

এ ঘটনায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা ও তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ইনানীর কোরাল স্টেশনে আগুন লাগা এবং সাংবাদিককে হেনস্তার বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর (শনিবার) উখিয়ার ইনানী এলাকায় ‘টুপটুপ’ নামের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মুম্বাইতে ভূমিধস : নিহত ৬

সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির অপসারণে জাতীয় ঐক্যের আহ্বান

বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে: গোলাম পরওয়ার

মধ্যরাতে কুবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

মধ্যরাতে কুবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্ত বহাল

নতুন বন্যপ্রাণী আইনে জামিনের সুযোগ থাকছে না : পরিবেশ উপদেষ্টা

ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ হিরু গ্রেপ্তার

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের অভিষেক

সরকারও আজিজ-বেনজিরের দুর্নীতির অংশীদার: দুদু

চট্টগ্রামে ডাবল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার