Saturday , 3 May 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

চট্টগ্রামে ডাবল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
May 3, 2025 4:34 pm

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে গুলি করে দুই জনকে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে একটি বিদেশি পিস্তলসহ দুটি ম্যাগজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ মে) দিবাগত রাতে নোয়াখালীর হাতিয়া থানার নলের চরের ভূমিহীন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মেহেদি হাসান। তিনি চট্টগ্রাম নগরীর বায়োজিদ বোস্তামী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন খবরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যে বায়েজীদ বোস্তামি থানার পশ্চিম শহীদনগর এলাকায় বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

গত ৩০ মার্চ গভীর রাতে চকবাজার থানার এক্সেস রোডে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সারোয়ার হোসেনকে বহনকারী প্রাইভেটকারে তার প্রতিপক্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারীরা গুলি চালালে ঘটনাস্থলে দুই জন নিহত হন। সেই মামলার প্রধান আসামি মেহেদি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার

হিমুর বন্ধু জিয়াউদ্দিন রুফি গ্রেপ্তার

টিআইবি বিএনপির শাখা সংগঠন, মতাদর্শও একই : ওবায়দুল কাদের

নগদে আতিক মোর্শেদের স্ত্রীর নিয়োগের ক্ষেত্রে অনিয়ম পেয়েছে দুদক

মন্ত্রিসভার শপথ নিতে ফোন পেলেন যারা

দ্রুত ন্যায় বিচার নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখাতে হবে : রাষ্ট্রপতি

১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই, নীলফামারীর নিম্নাঞ্চল প্লাবিত

বেইলি রোডে ‘নবাবী ভোজ’ বন্ধ করল রাজউক

থাইল্যান্ডকে উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

থাইল্যান্ডকে উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের